Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Women’s WC Final: বিশ্বকাপ জেতার পর কত টাকা করে পুরস্কার পাবেন ভারতের মহিলা ক্রিকেট দলের সদস্যরা?

বিশ্বকাপ জয়ের পর ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য ঘোষণা করা হয়েছে পুরস্কার। জানুন, দলের প্রত্যেক সদস্য কত টাকা করে পাবেন এই পুরস্কার থেকে।

Women’s WC Final: বিশ্বকাপ জেতার পর কত টাকা করে পুরস্কার পাবেন ভারতের মহিলা ক্রিকেট দলের সদস্যরা?

হরমনপ্রীত ও জয় শাহ

গার্গী দাস

শেষ আপডেট: 3 November 2025 08:43

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ জয়ের পর ভারতের মহিলা ক্রিকেট দলের জন্য ৫১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করল বিসিসিআই। সংস্থার সচিব দেবজিৎ শইকিয়া জানান, এই পুরস্কার দলের সব সদস্য, কোচ এবং সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

দেবজিৎ শইকিয়া বলেন, “জয় শাহ ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত বিসিসিআই সচিব থাকাকালীন মেয়েদের ক্রিকেটে একাধিক বদল এনেছেন। পে প্যারিটি বা সমান বেতন কাঠামোর বিষয়টি তখনই কার্যকর হয়। গত মাসে আইসিসি চেয়ারম্যান মহিলা ক্রিকেটের প্রাইজমানি ৩০০ শতাংশ বাড়িয়েছেন। ২.৮৮ মিলিয়ন ডলার থেকে তা বেড়ে ১৪ মিলিয়ন ডলারে পৌঁছেছে। এসব উদ্যোগে মহিলাদের ক্রিকেট অনেক দূর এগিয়েছে। এরই অংশ হিসেবে বিসিসিআই ৫১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে।”

রবিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় দল। একসঙ্গে জিতেছে প্রথমবারের মতো ওয়ানডে এবং টোয়েন্টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বকাপ। তাঁদের অভিনন্দন জানানোর পাশাপাশি যোগ্য সম্মান ও পারিশ্রমিক দিচ্ছে বোর্ড।

আইসিসি-র তরফেও প্রাইজমানির পরিমাণ এবার বেড়েছে। ভারত পেয়েছে ৪.৪৮ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৪০ কোটি টাকা। আগের আসরে যেখানে অস্ট্রেলিয়া পেয়েছিল মাত্র ১.৩২ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১২ কোটি। রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা পেয়েছে ২.২৪ মিলিয়ন ডলার (প্রায় ২০ কোটি টাকা), আর সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল প্রত্যেকে পেয়েছে ১.১২ মিলিয়ন ডলার (প্রায় ১০ কোটি টাকা)।

পুরো টুর্নামেন্টের মোট প্রাইজমানি ছিল ১৩.৮৮ মিলিয়ন ডলার (প্রায় ১২৩ কোটি টাকা), যা আগের বিশ্বকাপের ৩.৫ মিলিয়ন ডলারের তুলনায় প্রায় চারগুণ বেশি। এমনকি এই পরিমাণ পুরস্কার ২০২৩ সালের পুরুষদের বিশ্বকাপের ১০ মিলিয়ন ডলারের পুরস্কার অর্থকেও ছাপিয়ে গিয়েছে।

দেবজিৎ শইকিয়ার কথায়, “১৯৮৩ সালে কপিল দেব বিশ্বকাপ জেতার পর ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায় শুরু হয়েছিল। আজ মেয়েরা সেই আনন্দই ফিরিয়ে আনল। হরমনপ্রীত কউর ও তাঁর দল শুধু ট্রফিই জেতেনি, কোটি কোটি ভারতীয়ের মন জিতেছেন রবিবার। এই জয় আগামী প্রজন্মের মেয়েদের ক্রিকেটে অনুপ্রাণিত করবে।”


```