Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বৈভব থেকে দিব্যা, ছাব্বিশে খেলার মাঠে দাপট দেখাবে এই ১০ নতুন মুখ

২০২৫ ছিল নতুন প্রজন্মের মরশুম। রেকর্ড ভাঙা, শিরোপা জেতা, বড় মঞ্চে বুক চিতিয়ে দাঁড়ানো—সব মিলিয়ে ভারতীয় ও আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে একঝাঁক তরুণ নিজেদের পরিচয় পাকা করে ফেলেছে। 

বৈভব থেকে দিব্যা, ছাব্বিশে খেলার মাঠে দাপট দেখাবে এই ১০ নতুন মুখ

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 1 January 2026 11:22

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ ছিল নতুন প্রজন্মের মরশুম। রেকর্ড ভাঙা, শিরোপা জেতা, বড় মঞ্চে বুক চিতিয়ে দাঁড়ানোসব মিলিয়ে ভারতীয় ও আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চে একঝাঁক তরুণ নিজেদের পরিচয় পাকা করে ফেলেছে। সেই ধারাবাহিকতায় ২০২৬ আরও বড় মঞ্চ, আরও কঠিন চ্যালেঞ্জ। অনেকেই প্রতিশ্রুতিমান। তবু আমাদের বিচারে এই বাছাই ১০ উঠতি তারকাকে ঘিরে সবচেয়ে বেশি প্রত্যাশা।

বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) | ক্রিকেট

১৪ বছর বয়সে বৈভব সূর্যবংশী যেন রেকর্ড বই নিজের হাতে লিখছেন। বিজয় হাজারেতে ১৯০, লিস্ট ‘এ’-তে দ্রুততম ১৫০, আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরিসব মিলিয়ে ২০২৫ তাঁর আত্মঘোষণার বছর। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পাওয়া এই ব্যাটার ২০২৬-এ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও ঘরোয়া ক্রিকেটে আরও বড় চ্যালেঞ্জের মুখ।

সচিন যাদব (Sachin Yadav) | অ্যাথলেটিক্স (জ্যাভলিন)

নীরজ চোপড়ার ছায়ায় থেকেও ২০২৫-এ আলো ছড়িয়েছেন সচিন যাদব। টোকিও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৮৬.২৭ মিটার থ্রো করে চতুর্থ। বুঝিয়ে দিয়েছেন, বিশ্বমঞ্চে লড়াইয়ের জন্য তিনি কতটা প্রস্তুত। ২০২৬-এ ধারাবাহিকতা ধরে রাখাই মূল লক্ষ্য।

দিব্যা দেশমুখ (Divya Deshmukh) | দাবা

মাত্র ১৯ বছর বয়সে ফিডে মহিলা বিশ্বকাপ জিতে ইতিহাস। কোনেরু হাম্পিকে হারিয়ে গ্র্যান্ডমাস্টার হওয়া দিব্যা এখন ভারতের দাবার নতুন মুখ। ২০২৬-এ ক্যান্ডিডেটস ও শীর্ষ স্তরের টুর্নামেন্টে তাঁর লড়াইয়ে থাকবে বিশেষ ফোকাস।

অনাহত সিং (Anahat Singh) | স্কোয়াশ

১৭ বছরেই সিনিয়রদের টপকে অনাহত সিং ভারতের স্কোয়াশে ভবিষ্যতের নাম। বিশ্ব জুনিয়রে পদক, একাধিক পিএসএ শিরোপা২০২৬-এ তিনি নিয়মিতভাবে দুনিয়ার সেরাদের চ্যালেঞ্জ জানাতে পারেন।

মিরা আন্দ্রেয়েভা (Mirra Andreeva) | টেনিস

১৮ বছরেই ডব্লিউটিএ ১০০০ জয়, বিশ্বের এক ও দুই নম্বরকে একই টুর্নামেন্টে হারানোমিরা আন্দ্রেয়েভা ইতিমধ্যেই গ্র্যান্ড স্ল্যাম চ্যালেঞ্জার। ২০২৬-এ বড় মেজর জয়ের স্বপ্ন বাস্তব হতে পারে।

বৈষ্ণবী শর্মা (Vaishnavi Sharma) | ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫/৫, টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটবৈষ্ণবী শর্মা ২০২৫-এ নজর কেড়েছেন। ২০২৬-এ সিনিয়র দলে স্থায়ী হওয়াই আসল টার্গেট।

অনিমেষ কুজুর (Animesh Kujur) | স্প্রিন্ট

১০০ মিটারে ১০.১৮ সেকেন্ড, ২০০ মিটারে জাতীয় রেকর্ডভারতীয় স্প্রিন্টে অনিমেষ কুজুর এক নয়া অধ্যায়। ২০২৬-এ বিশ্বচ্যাম্পিয়নশিপ ও এশিয়ান মঞ্চে আরও বড় সাফল্যের সম্ভাবনা বেশ জোরদার।

তানভী শর্মা (Tanvi Sharma) | ব্যাডমিন্টন

১৬ বছর বয়সেই বিশ্ব জুনিয়র নম্বর ওয়ান। ইউএস ওপেন ফাইনাল, বিশ্ব জুনিয়রে পদকতানভী শর্মা এখন জুনিয়র গণ্ডি ছাড়িয়ে সিনিয়র সার্কিটে থিতু হওয়ার পথে।

জোয়াও ফনসেকা (João Fonseca) | টেনিস

ব্রাজিলের নতুন টেনিস সেনসেশন। এটিপি শিরোপা, টপ-১০ জয়, টপ-৩০ র‌্যাঙ্কিং২০২৬-এ ফনসেকা বড় মঞ্চে নিয়মিত চমক দিতে পারেন।

জেজে গ্যাব্রিয়েল (JJ Gabriel) | ফুটবল

১৫ বছরেই ম্যানচেস্টার ইউনাইটেডের অনূর্ধ্ব-১৮ দলে। গোল, ড্রিবল, গতিসব মিলিয়ে জেজে গ্যাব্রিয়েল ইউরোপীয় ফুটবলের ভবিষ্যৎ সম্ভাবনার অন্যতম মুখ।  


```