Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে অধিনায়ক বৈভব, বিশ্বকাপের আগে বড় দায়িত্ব

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের আগে এই সিরিজকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকার মাটিতে নেতৃত্ব দেওয়া মানে শুধু ব্যাট হাতে নয়, মাঠের বাইরেও সিদ্ধান্ত নেওয়ার পরীক্ষা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ ওয়ানডেতে অধিনায়ক বৈভব, বিশ্বকাপের আগে বড় দায়িত্ব

বৈভব সূর্যবংশী

রূপক মিশ্র

শেষ আপডেট: 28 December 2025 12:21

দ্য ওয়াল ব্যুরো: উত্থানটা চোখধাঁধানো। আর সেই উত্থানের স্বীকৃতি হিসেবেই এবার বড় দায়িত্ব। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন অনূর্ধ্ব১৯ ওয়ানডে সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। নিয়মিত অধিনায়ক আয়ুষ মাত্রে চোটের জন্য ছিটকে যাওয়ায় বিশ্বকাপের ঠিক আগে তরুণ এই ব্যাটারের কাঁধেই অধিনায়কত্বের ভার তুলে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (Board of Control for Cricket in India)।

দক্ষিণ আফ্রিকা সফরে নতুন অধিনায়ক

৩ থেকে ৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার (South Africa) বেনোনির উইলোউমোর পার্কে আয়োজিত হবে অনূর্ধ্ব১৯ ওয়ানডে সিরিজ। সেই সিরিজে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে বৈভব সূর্যবংশীর। সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন অ্যারন চার্জ।

এই ঘোষণার সঙ্গেই বিসিসিআই প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা সফর এবং আসন্ন আইসিসি অনূর্ধ্ব১৯ বিশ্বকাপের (ICC Men’s Under-19 World Cup) স্কোয়াড। মূল অধিনায়ক আয়ুষ মাত্রে এবং ব্যাটার বিহান মালহোত্রাদু’জনেই কবজির চোটে এই সফর থেকে বাদ পড়ছেন। তবে বিশ্বকাপের আগে দুজনেই বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব সেরে দলে ফিরবেন বলে বোর্ড সূত্রে খবর।

বিজয় হাজারে থেকে অধিনায়কত্ববৈভবের দ্রুত উত্থান

বিহারের কিশোর তারকা বৈভব সূর্যবংশীর উত্থান গত কয়েক মাসে সবদিক দিয়ে রূপকথার মতো। বিজয় হাজারে ট্রফিতে বিহারের হয়ে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি হাঁকিয়ে নজর কেড়েছিলেন গোটা দেশের। সেই ম্যাচে ৮৪ বলে ১৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বৈভবযা ভারতের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম শতরানের তালিকায় দু’নম্বরে।

এর আগে ২০২৫-এর আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েও আলোচনায় এসেছিলেন তিনি। বয়সভিত্তিক ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এবার এল জাতীয় দলের অধিনায়কত্ব। উল্লেখ্য, চলতি মরশুমে রঞ্জি ট্রফিতে বিহারের সহ-অধিনায়ক হিসেবেও দায়িত্ব জুটেছে বৈভবের।

বিশ্বকাপের আগে বার্তা স্পষ্ট

অনূর্ধ্ব১৯ বিশ্বকাপের আগে এই সিরিজকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকার মাটিতে নেতৃত্ব দেওয়া মানে শুধু ব্যাট হাতে নয়, মাঠের বাইরেও সিদ্ধান্ত নেওয়ার পরীক্ষা। নির্বাচকদের চোখে, বৈভবের আগ্রাসী মানসিকতা ও ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতাই তাঁকে এই দায়িত্বের জন্য এগিয়ে রেখেছে। গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে এই গুরুদায়িত্ব বৈভব সূর্যবংশীর কেরিয়ারে বড় মাইলফলক। 


```