Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডাক পড়ে সলমনের জন্মদিনে, মাতিয়ে রাখেন মেসির সফর! ‘ডিজে সুমিত’-কে নিয়ে কীসের এত হইচই?

একদিকে বিশ্বফুটবলের সর্বকালের অন্যতম সেরা তারকা, অন্যদিকে বলিউডের সুপারস্টার—এই দুই ভিন্ন মেরুর অনুষ্ঠানে এক জন ডিজের উপস্থিতি আসলে তাঁর গ্রহণযোগ্যতারই প্রমাণ। 

ডাক পড়ে সলমনের জন্মদিনে, মাতিয়ে রাখেন মেসির সফর! ‘ডিজে সুমিত’-কে নিয়ে কীসের এত হইচই?

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 30 December 2025 16:44

দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসির ভারত সফর হোক কিংবা বলিউড সুপারস্টার সলমন খানের ফার্মহাউস পার্টি—দুটো ঝলমলে আয়োজনেই মিউজিকের দায়িত্ব ছিল একজনের কাঁধে। ভিন্ন দুনিয়া, আলাদা মঞ্চ—কিন্তু এক জায়গায় এসে মিলল সুতো। সেই নাম ডিজে সুমিত (Sumit Sethi)। আর সেই সূত্রেই এখন কৌতূহল: কে এই ডিস্কো জকি, যাঁর ডাক পড়ে আলোচিত দুই তারকার অনুষ্ঠানে?

মেসির ‘গোট ট্যুর’: সুরে-ছন্দে স্মরণীয় মুহূর্ত

ভারত সফরের সময়ে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) মেসিকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তার আবহ নির্মাণে ডিজে কনসোলে ছিলেন সুমিত। চমৎকার অভিজ্ঞতা নিজেই ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। লিখেছেন, ‘আজকের দিনটা একেবারে স্বপ্নের মতো। জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গে দেখা করা এবং তাঁর ভারত সফরে পারফর্ম করা আমার জীবনের অন্যতম অনুপ্রেরণার মুহূর্ত।’একজন সৃজনশীল শিল্পীর কাছে, যিনি গানের মাধ্যমে মানুষের আবেগ ছুঁতে চান, এমন এক ক্রীড়া-আইকনের সামনে পারফর্ম করা যে কতটা বড় স্বীকৃতি—সেটা সুমিতের কথাতেই স্পষ্ট।

সলমনের জন্মদিন, ছ’ঘণ্টার নন-স্টপ পারফরম্যান্স 

মেসির সফরের রেশ কাটতে না কাটতেই আর এক বড় আয়োজন। বলিউড সুপারস্টার সলমন খানের ৬০তম জন্মদিন। নিজের ফার্মহাউসে জাঁকজমকপূর্ণ পার্টির আয়োজন করেন ‘ভাইজান’। অনুষ্ঠানের সঙ্গীতের দায়িত্বও সামলান সুমিত। এই পারফরম্যান্স নিয়েও আবেগঘন পোস্ট করেন তিনি। সুমিতের কথায়, ‘সলমন খান স্যারের জন্মদিনে ছ’ঘণ্টার নন-স্টপ সেট বাজানো আমার কেরিয়ারের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতাগুলোর একটি। এই দিনটা সবসময় আমার কাছে স্পেশ্যাল!’ যোগ্যতা ছাড়াই একজন শিল্পীর কেরিয়ারে এমন দু’টি মঞ্চ একই মাসে আসা নিছক কাকতালীয় নয়—এমনটাই বলছে ইন্ডাস্ট্রির অন্দরমহল!

কে এই ডিজে সুমিত?

সুমিত শেঠি লাইভ মিউজিক সার্কিটে পরিচিত নাম। অল্প বয়সেই ডিজে প্রোডাকশনে পা রাখেন। বলিউড বিটের সঙ্গে ইলেকট্রনিক মিউজিকের ফিউশনই তাঁর ইউএসপি। আইফা (IIFA), কমনওয়েলথ গেমস (Commonwealth Games), সানবার্ন হোলি (Sunburn Holi)—বড় বড় মঞ্চে নিয়মিত পারফর্ম করেছেন।

তারকাদের ব্যক্তিগত অনুষ্ঠানেও সুমিতের চাহিদা তুঙ্গে। আম্বানি পরিবার থেকে শুরু করে সিদ্ধার্থ মালহোত্রা–কিয়ারা আডবাণী, পরিণীতি চোপড়া কিংবা কপিল শর্মার বিয়ের অনুষ্ঠান—একাধিক হাই-প্রোফাইল ইভেন্টে মিউজিকের দায়িত্ব সামলেছেন তিনি। বলিউড রিমিক্স হোক বা নিজের তৈরি ট্র্যাক—সব মিলিয়ে সুমিত এখন ভারতের লাইভ ডিজে সংস্কৃতির পরিচিত মুখ।

কেন এত হইচই?

একদিকে বিশ্বফুটবলের সর্বকালের অন্যতম সেরা তারকা, অন্যদিকে বলিউডের সুপারস্টার—এই দুই ভিন্ন মেরুর অনুষ্ঠানে এক জন ডিজের উপস্থিতি আসলে তাঁর গ্রহণযোগ্যতারই প্রমাণ। সেলিব্রিটি কালচার, স্পোর্টস আর মিউজিক—এই তিন দুনিয়ার সংযোগস্থলে দাঁড়িয়ে সুমিত শেঠি বুঝিয়ে দিচ্ছেন, যুগোপযোগী সুরের ভাষাকে কীভাবে তরুণ প্রজন্মের সামনে পেশ করা জরুরি।


```