Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সুনীলকে কুর্নিশ ফিফার, মেসি-রোনাল্ডোর সঙ্গে একই পোডিয়ামে ভারত অধিনায়কও

সুনীল ছেত্রীর অবসর ঘোষণার পরেই বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফা তাঁকে সম্মান জানাল।

সুনীলকে কুর্নিশ ফিফার, মেসি-রোনাল্ডোর সঙ্গে একই পোডিয়ামে ভারত অধিনায়কও

শেষ আপডেট: 16 May 2024 16:50

দ্য ওয়াল ব্যুরো: সুনীল ছেত্রীর অবসর ঘোষণার পরেই বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা ফিফা তাঁকে সম্মান জানাল। তারা এক বার্তায় জানিয়েছে, অবসর নিচ্ছেন একজন কিংবদন্তি।

ফিফার তরফ থেকে এই স্বীকৃতিটুকুই ভারতীয় ফুটবলে অনেকেই পাননি। তাও ফিফা এই বার্তা দিয়েছে মেসি, রোনাল্ডোর পাশে সুনীলকে একই পোডিয়ামে রেখে। সেটিও এক বিরল দৃষ্টান্ত।

সুনীল ছেত্রীকে নিয়ে অবশ্য একটু তথ্যচিত্রও বানিয়েছিল ফিফা, নাম দিয়েছিল, ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, আ লিজেন্ড অব সুনীল ছেত্রী।’ সেই তথ্যচিত্রে উঠে এসেছে ভারতের ফুটবল অধিনায়কের সাফল্য, ব্যর্থতা, তাঁর দায়বদ্ধতা, এমনকী ব্যক্তিগত জীবনের গল্পও।

দেশের হয়ে গোলের দিক থেকে সুনীল রয়েছেন রোনাল্ডো, মেসির পরেই তৃতীয় স্থানে। পর্তুগালের অধিনায়ক রোনাল্ডোর জাতীয় দলের হয়ে গোল ২০৫ ম্যাচে ১২৮টি। মেসি আর্জেন্টিনার হয়ে গোল করেছেন ১৮০ ম্যাচে ১০৬টি। সেখানে ভারতের জার্সি পরে সুনীল ১৫০টি ম্যাচে ৯৪টি গোল করেছেন।

পর্তুগাল ও আর্জেন্টিনার মতো ভারতীয় ফুটবলাররা এত বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পান না। তবুও সুনীলের ক্যারিশমাও কম নয়। সেটি বিচার করে দেখেছে ফিফা, তাই তাদের মতো সর্বোচ্চ সংস্থাও ১২১ ক্রম তালিকায় থাকা একটি দেশের অধিনায়ককে স্বীকৃতি জানিয়ে সুনীলকে বার্তা পাঠিয়েছে।  


```