Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাংহাইতে প্রত্যাবর্তন! ‘রজার অ্যান্ড ফ্রেন্ডস’ ডাবলসে নামছেন ফেডেরার

২০১৭ সালের পর তাঁর প্রথম সাংহাই ম্যাচ, যেখানে তিনি জিতেছিলেন নিজের দ্বিতীয় সাংহাই মাস্টার্স সিঙ্গেলস খেতাব।

সাংহাইতে প্রত্যাবর্তন! ‘রজার অ্যান্ড ফ্রেন্ডস’ ডাবলসে নামছেন ফেডেরার

রজার ফেডেরার

গার্গী দাস

শেষ আপডেট: 11 August 2025 09:39

দ্য ওয়াল ব্যুরো: টেনিসপ্রেমীদের জন্য সুখবর, প্রায় আট বছর পর ফের সাংহাই কোর্টে নামছেন রজার ফেডেরার। শনিবার (১০ আগস্ট) তিনি ঘোষণা করেন, আগামী ১০ অক্টোবর কিঝং স্টেডিয়ামে আয়োজিত ‘রজার অ্যান্ড ফ্রেন্ডস’ সেলিব্রিটি ডাবলস ইভেন্টে খেলবেন। এটাই হবে ২০১৭ সালের পর তাঁর প্রথম সাংহাই ম্যাচ, যেখানে তিনি জিতেছিলেন নিজের দ্বিতীয় সাংহাই মাস্টার্স সিঙ্গেলস খেতাব।

এই প্রদর্শনী ম্যাচে ফেডেরারের সঙ্গী হবেন নানা তারকা, থাকবেন চলচ্চিত্র অভিনেতা উ লেই, মার্শাল আর্টিস্ট ও অভিনেতা ডনি ইয়েন, আর প্রাক্তন বিশ্ব তিন নম্বর ডাবলস তারকা ঝেং জি, যিনি ২০০৬ সালের অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডনে স্বদেশী ইয়ান জির সঙ্গে জিতেছিলেন ডাবলস খেতাব।

প্রচার ভিডিওতে ফেডেরার বলেন, 'হ্যালো, আমি রজার। সাংহাই রোলেক্স মাস্টার্সের জন্য কিঝং স্টেডিয়ামে ফিরতে পেরে সত্যিই খুশি। সাংহাই আমার কাছে সবসময় বিশেষ। প্রচুর স্মৃতি রয়েছে আর খেলার প্রতি ভালবাসা তো অবশ্যই।'

প্রসঙ্গত, এ বছর সাংহাই মাস্টার্স চলবে ১ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত। গত বছর এই টুর্নামেন্টে ইয়ানিক সিনার ফাইনালে নোভাক জোকোভিচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন।

২০২২ সালে লন্ডনে লেভার কাপে আনুষ্ঠানিকভাবে অবসর নেন ফেডেরার। দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারের শেষ ম্যাচে তিনি রাফায়েল নাদালের সঙ্গে জুটি বেঁধে জ্যাক সোক ও ফ্রান্সিস তিয়াফোর বিরুদ্ধে লড়েছিলেন। ম্যাচ শেষে ও-টু অ্যারেনায় এক আবেগঘন বিদায়ী অনুষ্ঠানে ভক্ত ও সহ-খেলোয়াড়দের কাছ থেকে পান উষ্ণ অভ্যর্থনা।

ক্যারিয়ারে ফেডেরার জিতেছেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলস খেতাব, যার মধ্যে আটটি এসেছে উইম্বলডন থেকে। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৩১০ সপ্তাহ শীর্ষে থাকার নজির গড়েছেন তিনি, যার মধ্যে ২৩৭ সপ্তাহ টানা। এছাড়া ২০০৮ বেইজিং অলিম্পিকে স্ট্যান ওয়াভরিঙ্কার সঙ্গে পুরুষদের ডাবলসে জিতেছিলেন সোনা, আর ২০১২ লন্ডন অলিম্পিকে সিঙ্গেলসে রুপো।

এ বছর ফ্রেঞ্চ ওপেনে নাদালের ১৪টি রোলাঁ গারোঁ শিরোপার কৃতিত্বকে সম্মান জানাতে ফেডেরার, নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে মিলে অংশ নিয়েছিলেন এক বিশেষ অনুষ্ঠানে।
 


```