Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চেলসির বিরুদ্ধে ৭৪ দফা অভিযোগ ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের! কাঠগড়ায় আব্রামোভিচ জমানা

চেলসিকে আগামী অভিযোগের জবাব দেওয়ার জন্য ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই অবস্থায় ক্লাবের পক্ষ থেকে জারি হয়েছে পাল্টা বিবৃতি। যার মোদ্দা বিষয় হচ্ছে, নতুন মালিকানা পাওয়ার পর থেকেই তারা বিষয়টি নিয়ে স্বচ্ছতার সঙ্গে এফএ-র সঙ্গে সহযোগিতা করে চলেছে।

চেলসির বিরুদ্ধে ৭৪ দফা অভিযোগ ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের! কাঠগড়ায় আব্রামোভিচ জমানা

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 11 September 2025 18:27

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (FA) একযোগে ৭৪টি নিয়মভঙ্গের অভিযোগ এনেছে চেলসি এফসি-র (Chelsea FC) বিরুদ্ধে। মূলত ফুটবলারদের এজেন্ট, মধ্যস্থতাকারীদের ব্যবহার এবং থার্ড-পার্টি বিনিয়োগ সংক্রান্ত নিয়ম ভাঙার অভিযোগে কাঠগড়ায় লন্ডনের ক্লাব। যার বেশিরভাগই রোমান আব্রামোভিচ (Roman Abramovich) জমানার। রাশিয়ান ধনকুবের ২০০৩ সালে চেলসির মালিকানা নেন এবং ২০২২ সালের মে মাসে ক্লাবটি বিক্রি করে দেন টড বোয়েলি–ক্লিয়ারলেক কনসোর্টিয়ামের (Todd Boehly–Clearlake Capital) হাতে।

এফএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তাধীন কার্যকলাপ ২০০৯ থেকে ২০২২ পর্যন্ত ছড়ানো। তবে ২০১০/১১ থেকে ২০১৫/১৬ মরশুমের মধ্যে ঘটে যাওয়া একাধিক ঘটনাকে ঘিরে সবচেয়ে বেশি অভিযোগ। টেলিগ্রাফের রিপোর্ট অনুযায়ী, ক্লাবের মালিকানা হস্তান্তরের সময়ই নতুন কর্তৃপক্ষ সম্ভাব্য আর্থিক অনিয়মের বিষয়টি নিজে থেকেই রিপোর্ট করে এফএ-কে। সেই সূত্রেই শুরু হয় বিস্তারিত তদন্ত।

এফএ-র বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, ‘চেলসি এফসি-র বিরুদ্ধে ফুটবল এজেন্ট রেগুলেশনসের জে১ (J1) এবং (সি২) C2 ধারা, ‘ইন্টারমিডিয়ারিজ’ সম্পর্কিত রেগুলেশনসের এ২ (A2) এবং এ৩ (A3) ধারা এবং থার্ড-পার্টি ইনভেস্টমেন্ট রেগুলেশনসের এ১ (A1) ও বি৩ (B3) ধারা উল্লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। চার্জ সর্বমোট ৭৪টি।’

চেলসিকে আগামী অভিযোগের জবাব দেওয়ার জন্য ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই অবস্থায় ক্লাবের পক্ষ থেকে জারি পাল্টা বিবৃতির মোদ্দা বিষয় হচ্ছে, নতুন মালিকানা পাওয়ার পর থেকেই তারা বিষয়টি নিয়ে স্বচ্ছতার সঙ্গে এফএ-র সঙ্গে সহযোগিতা করে চলেছে। চেলসি-ঘোষিত সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ক্লাবের পক্ষ থেকে স্বেচ্ছায় রিপোর্ট করা বিষয়গুলি নিয়ে এফএ-র সঙ্গে আমাদের আলোচনা শেষ পর্যায়ে এসে পৌঁচেছে। নতুন মালিকরা অতীতের কিছু লেনদেন ও আর্থিক রিপোর্টে ঘাটতি খুঁজে পান, যা সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানো হয়!’

আরও যোগ করা হয়েছে, ‘এই প্রক্রিয়ায় ক্লাব নজিরবিহীন স্বচ্ছতা দেখিয়েছে। ক্লাবের নথি, ফাইল, অতীত লেনদেন—সব কিছুর পূর্ণ অধিকার দেওয়া হয়েছে। এফএ-র সঙ্গে একসঙ্গে কাজ করে দ্রুত এই প্রক্রিয়া শেষ করাই আমাদের লক্ষ্য। এক দশক আগে ঘটে যাওয়া ঘটনাগুলি নিয়ে জটিল এই তদন্তে সহযোগিতার জন্য এফএ-কে ধন্যবাদ জানাই।’


```