Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অজিদের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরির পরেও উচ্ছ্বাস দেখাননি, এবার তার কারণ জানালেন জেমাইমা!

টুর্নামেন্টের শুরু যদিও মনমতো হয়নি। কিন্তু শেষ সাত ইনিংসে ২৯২ রান, গড় ৫৮.৪০, স্ট্রাইক রেট ১০১.০৩—সব মিলিয়ে টুর্নামেন্টের অন্যতম সেরা ব্যাটার! 

অজিদের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরির পরেও উচ্ছ্বাস দেখাননি, এবার তার কারণ জানালেন জেমাইমা!

জেমাইমা রদ্রিগেজ

রূপক মিশ্র

শেষ আপডেট: 13 November 2025 15:49

দ্য ওয়াল ব্যুরো: জেমাইমা রদ্রিগেজ (Jemimah Rodrigues) জানালেন, অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে সেই চমকপ্রদ সেঞ্চুরির পর কোনও উদযাপন না করার কারণ ছিল একটাই—কাজ তখনও শেষ হয়নি। ব্যক্তিগত মাইলফলকের চেয়ে দলকে ফাইনালে তোলা ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে প্রথমবার এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন তিনি।

৩০ অক্টোবর, নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মেয়েদের বিশ্বকাপ সেমিফাইনালে জেমাইমা ১৩৪ বলে অপরাজিত ১২৭ রান করেন। ১৪টি বাউন্ডারিতে সাজানো এই ইনিংস ভারতকে এনে দেয় এক ঐতিহাসিক জয়—৩৩৯ রান তাড়া করে পাঁচ উইকেটে ম্যাচ পকেটে, হাতে তখনও নয় বল। মেয়েদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এত বড় রানচেজ আগে হয়নি। তবু সেঞ্চুরির মুহূর্তে কোনও উচ্ছ্বাস নয়, বরং, জেমাইমার মুখে ছিল অদ্ভুত শান্তি।

কেন? ব্যাটারের সোজা উত্তর—ম্যাচ তখনও বাকি। তিনি বলেন, ‘সেঞ্চুরি করলাম ঠিকই, কিন্তু তখনও জেতার জন্য অনেক রান দরকার ছিল। নকআউট ম্যাচে নিজের কিছু দেখানোর কোনও প্রশ্নই ছিল না। শুধু ভাবছিলাম—দলকে ফাইনালে তুলতে পারতেই হবে।’

টিম থেকে বাদ পড়ে ফের সেমিফাইনালে ফিরে আসা—এমন চাপের মধ্যেও কীভাবে স্থির থাকতে পেরেছিলেন? জেমাইমার জবাব, ‘আমি নিজেও বুঝতে পারছিলাম না কীভাবে এত শান্ত হয়ে খেলছি। দুই ম্যাচ বাদ দেওয়া হয়েছিল আমাকে। তারপর হঠাৎ সেমিফাইনালে খেলছি। প্রভূত চাপ ছিল। কিন্তু মনে হচ্ছিল কোনও অদৃশ্য শক্তি আমাকে স্থির থাকতে সাহায্য করছে।’

জেমাইমা আরও জানান, সেঞ্চুরির পর উদযাপন না করার পেছনে ছিল মুহূর্তের আত্মপ্রশ্ন—‘নিজেকে জিজ্ঞেস করেছিলাম—একশো করলাম, কিন্তু ম্যাচ হারলে কি খুশি হব? নাকি সেঞ্চুরি না করেও জিতলে খুশি থাকব? উত্তর ছিল একটাই—ভারতের জয়। তাই সেঞ্চুরিতে কোনও রিয়্যাকশন দেখাইনি।’

সেদিন জেমাইমাই হন ম্যাচের সেরা। তাঁর ইনিংসেই অস্ট্রেলিয়ার টানা ১৬ ম্যাচের অপরাজেয় থাকার রেকর্ড ভেঙে দেয় ভারত। ফাইনালেও তিনি ২৪ রান করেন। ভারত প্রথমবার মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ জেতে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে।

টুর্নামেন্টের শুরু যদিও মনমতো হয়নি। কিন্তু শেষ সাত ইনিংসে ২৯২ রান, গড় ৫৮.৪০, স্ট্রাইক রেট ১০১.০৩—সব মিলিয়ে টুর্নামেন্টের অন্যতম সেরা ব্যাটার! এখন জেমাইমা অস্ট্রেলিয়ায় ব্রিসবেন হিট–এর (WBBL) হয়ে খেলছেন।


```