Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

বেআইনি বেটিং অ্যাপকাণ্ডে সুরেশ রায়নাকে তলব ইডির, কী কী প্রশ্ন করা হতে পারে প্রাক্তন ক্রিকেটারকে

তদন্তকারীদের দাবি, রায়নার (Suresh Raina) সঙ্গে অ্যাপটির ব্যবসায়িক লেনদেন ছিল। সেই বিষয়ে তাঁর বক্তব্য নথিবদ্ধ করতেই বুধবার তাঁকে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। 

বেআইনি বেটিং অ্যাপকাণ্ডে সুরেশ রায়নাকে তলব ইডির, কী কী প্রশ্ন করা হতে পারে প্রাক্তন ক্রিকেটারকে

সুরেশ রায়না

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 13 August 2025 14:12

দ্য ওয়াল ব্যুরো: বেআইনি অনলাইন বেটিং অ্যাপ-জালিয়াতি মামলায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাকে (Suresh Raina) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED)। সংস্থার অভিযোগ, রায়না ওই অ্যাপের বিজ্ঞাপনের মুখ ছিলেন এবং বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ মানুষকে টাকা বিনিয়োগ করার প্রলোভন দেখানো হয়েছিল।

তদন্তকারীদের দাবি, রায়নার (Suresh Raina) সঙ্গে অ্যাপটির ব্যবসায়িক লেনদেন ছিল। সেই বিষয়ে তাঁর বক্তব্য নথিবদ্ধ করতেই বুধবার তাঁকে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। যদিও এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

ইডি রায়নার কাছে জানতে চাইতে পারে—

  • বেটিং অ্যাপের প্রচারে তাঁর ভূমিকা কী ছিল, অন্য কোনও বেটিং প্ল্যাটফর্মও প্রচার করেছেন কিনা?
  • এই সংস্থা বা তার সহযোগী প্ল্যাটফর্মের সঙ্গে কোনও চুক্তি বা অর্থ লেনদেনের নথি আছে কিনা? কীভাবে এবং কার মাধ্যমে টাকা পেয়েছিলেন?
  • প্রচারের আগে কি আইনি দিক খতিয়ে দেখেছিলেন? জানতেন কি এই ধরনের প্ল্যাটফর্ম ভারতের আইনে 'স্কিল-বেসড গেম' নয় 'জুয়া' হিসাবে গণ্য হয়?
  • তিনি সরাসরি বা পরোক্ষভাবে এই সংস্থার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন কি?
     

জানা গেছে, ওই অ্যাপের বিজ্ঞাপনে শুধু রায়না নন, প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh), যুবরাজ সিং (Yuvraj Singh), অভিনেতা সোনু সুদ (Sonu Sood) ও উর্বশী রৌতেলাও (Urvashi Rautela) যুক্ত ছিলেন। অভিযোগ, অ্যাপটি ভুয়ো নামে কার্যত একাধিক আরও কয়েকটি নিষিদ্ধ অ্যাপ চালাত এবং বেআইনিভাবে ব্যবসা করত। এর ফলে বহু মানুষ আর্থিক ক্ষতির মুখেও পড়েছেন।

বেটিং অ্যাপ সংস্থার বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা আইন ও অর্থ তছরুপ রোধী আইনসহ একাধিক আইনি ধারায় তদন্ত চলছে। সূত্রে খবর, শীঘ্রই হরভজন, যুবরাজ, সোনু ও উর্বশীকেও তলব করা হতে পারে।

ইডি সূত্রে দাবি, জনপ্রিয় মুখদের ব্যবহার করেই এই অ্যাপগুলি বিপুল সংখ্যক মানুষকে প্রলুব্ধ করছে। এক ইডি আধিকারিক জানান, 'তারকাদের প্রভাব কাজে লাগিয়েই নিষিদ্ধ বেটিং অ্যাপগুলি ছড়াচ্ছে সাধারণের মধ্যে।' যদিও এখনও পর্যন্ত সোনু সুদ বা উর্বশী রৌতেলা, কিংবা তাঁদের টিমের তরফেও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

উল্লেখ্য, চলতি বছরের মার্চে হায়দরাবাদে এই একই অভিযোগে ২৫ জন তারকার বিরুদ্ধে এফআইআর হয়েছিল। সেই তালিকায় ছিলেন বিজয় দেবরকোন্ডা, রানা দগ্গুবতী,  মাঞ্চু লক্ষ্মী, প্রণীতা, প্রকাশ রাজ, ও নিধি আগরওয়ালের মতো দক্ষিণী তারকারা। অভিযোগ, ওই সব তারকা মোটা পারিশ্রমিকের বিনিময়ে বেটিং অ্যাপ প্রচার করে বহু সাধারণ মানুষকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। ঠিক কীভাবে এই অ্যাপগুলির সঙ্গে তারকারা যুক্ত ছিলেন, লেনদেনের পরিমাণই বা কত তা খতিয়ে দেখছে ইডি। তদন্তে এলে আরও নাম সামনে আসতে পারে বলে ইঙ্গিত গোয়েন্দা মহলের।


```