Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালেই ইস্টবেঙ্গল-মোহনবাগান! হয়ে গেল ডার্বির দিন ঘোষণা

আগামী রবিবার আবার কলকাতা ফুটবলে মহারণ। ডার্বির জেরে উন্মাদনার পারদ তুঙ্গে উঠবে। দুটি দলই আপাতত দুরন্ত ফর্মে রয়েছে।

ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালেই ইস্টবেঙ্গল-মোহনবাগান! হয়ে গেল ডার্বির দিন ঘোষণা

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 12 August 2025 22:38

দ্য ওয়াল ব্যুরো: জল্পনা ছিল। সেটাই সত্যি হল। আগামী ১৭ তারিখ ডুরান্ড কাপের (Durand Cup) শেষ কোয়ার্টার ফাইনালে (Quarter Final) মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল (Emami East Bengal) এবং মোহনবাগান (Mohun Bagan Super Giant)। মঙ্গলবার সন্ধেয় চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ডুরান্ড কমিটি।

সূচি অনুযায়ী, ১৬ অগস্ট বিকেল ৪টেয় ডুরান্ড কাপের প্রথম কোয়ার্টার ফাইনালে হবে শিলং লাজং বনাম ইন্ডিয়ান নেভি ম্যাচ। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল হবে নর্থইস্ট ইউনাইটেড এবং বড়োল্যান্ডের মধ্যে। এই ম্যাচ হবে সন্ধে ৭টায় কোকরাঝাড়ে।

এদিকে, পরের দিন অর্থাৎ ১৭ তারিখ বিকেল ৪টেয় তৃতীয় কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে কলকাতার আর এক দল ডায়মন্ড হারবার এফসি, তাদের প্রতিপক্ষ জামশেদপুর। আর কলকাতা ডার্বি হতে চলেছে একই দিন সন্ধে ৭টা থেকে যুবভারতীতে।

মঙ্গলবার বিকেল পর্যন্ত অনুমান করা হচ্ছিল যে, ডুরান্ড কোয়ার্টারেই ডার্বি হয়তো হবে না। কারণ দুটি টিমই নিজেদের গ্রুপে 'টপ' করেছে। খাতায়-কলমে কোনও কাপ টুর্নামেন্টের নিয়মে পরপর দুটি গ্রুপ-টপাররা মুখোমুখি হয় না কোয়ার্টার ফাইনালে। কিন্তু ডুরান্ড কমিটি সেই সিদ্ধান্তই নিয়েছে।

এতএব, আগামী রবিবার আবার কলকাতা ফুটবলে মহারণ। ডার্বির জেরে উন্মাদনার পারদ তুঙ্গে উঠবে। দুটি দলই আপাতত দুরন্ত ফর্মে রয়েছে। দুটি দলই নিজেদের শেষ তিন ম্যাচ জিতে খেলতে নামবে। কিন্তু দুঃখের বিষয়, শেষ আটেই একটি দলের ডুরান্ড যাত্রা শেষ হবে।


```