Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নৈহাটিতে বেলাইন রেল, তিন গোলে জিতে টেবিল শীর্ষে ইস্টবেঙ্গল

৩-০ গোলে রেলকে হারিয়ে ইস্টবেঙ্গল ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে গিয়েছে। 

নৈহাটিতে বেলাইন রেল, তিন গোলে জিতে টেবিল শীর্ষে ইস্টবেঙ্গল

সায়ন বন্দ্যোপাধ্যায়

সৌম্য বাগচী

শেষ আপডেট: 12 August 2025 18:15

দ্য ওয়াল ব্যুরোচলতি মরশুমে যে ভাবে ছুটছে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব, তা দেখে সমর্থকরা আশার আলো দেখতেই পারেন। কলকাতা লিগ (CFL) দিয়ে এবারের মরশুম শুরু হয়েছে। শুরুটা অবশ্য খুব একটা ভাল হয়নি। কিন্তু কল্যাণীতে মোহনবাগানকে হারানোর পর থেকেই ছুটন্ত ঘোড়া ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপে টানা তিনটি ম্যাচ জিতে শেষ আটে পা রাখার পর লাল-হলুদ ব্রিগেড এখন কলকাতা লিগের প্রিমিয়র ডিভিশনে নিজের গ্রুপেও ফার্স্টবয়। মঙ্গলবার তারা নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে রেলওয়ে এফসিকে (East Bengal vs Railway FC) হারিয়েছে ৩-০ গোলে।

ইস্টবেঙ্গল জনতাকে এবার স্বপ্ন দেখাচ্ছেন তরুণ সায়ন বন্দ্যোপাধ্যায়। গতবারই জুনিয়র দল থেকে ইস্টবেঙ্গলের সিনিয়র দলে সুযোগ পেয়েছিলেন তিনি। কল্যাণী ডার্বিতেও তিনিই ছিলেন নায়ক। ডুরান্ডেও দুরন্ত খেলছেন তিনি। নৈহাটিতে রেলকে বেলাইন করতে করলেন দুটি গোল।

 

এদিন ধারে ও ভারে অনেকটা এগিয়ে থেকেই রেলওয়ে এফসির বিরুদ্ধে নেমেছিল বিনো জর্জের ছাত্ররা। এই ম্যাচের আগে রেল ড্র করেছিল মাত্র একটিতে, বাকি প্রতিটিই হেরেছিল। এই মুহূর্তে রেলের দায়িত্বে রয়েছেন প্রাক্তন জাতীয় ফুটবলার মেহেতাব হোসেন। তাঁর কোচিংয়েই গত ম্যাচে প্রথম পয়েন্ট পেয়েছিল রেলওয়ে এফসি। কিন্তু মঙ্গলবার তাঁর ছাত্ররা ইস্টবেঙ্গলের সামনে দাঁড়াতেই পারল না।

লাল-হলুদ কোচ বিনো জর্জ আগেই জানিয়েছিলেন, এই ম্যাচে তিনি সিনিয়র ফুটবলারদের খেলাবেন না। তবুও তিনি দলে রেখেছিলেন সৌভিক চক্রবর্তী ও পিভি বিষ্ণুকে। এদিন শুরু থেকেই রেল বক্সে হানা দিতে শুরু করে মশাল বাহিনী। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ২৫ ও ২৮ মিনিটে গোল দুটি করেন সায়ন।

প্রথমার্ধে আর কোনও গোল না হলেও ম্যাচের সংযুক্তি সময়ে (৯০ +১) আরও একটি গোল করে ব্যবধান ৩-০ করেন নসিব রহমান। তবে এদিন লাল কার্ড দেখে লাল-হলুদ কোচের চিন্তা বাড়িয়েছেন চাকু মান্ডি।

৩-০ গোলে রেলকে হারিয়ে ইস্টবেঙ্গল ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে  গ্রুপের শীর্ষে উঠে গিয়েছে। পুলিশ এসির সঙ্গে ড্র করার পর সুরুচি সংঘ রয়েছে দ্বিতীয় স্থানে। এই গ্রুপে মোহনবাগান রয়েছে পঞ্চম স্থানে।


```