Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শেষ চারেই স্বপ্নভঙ্গ! সেমিফাইনালে হেরে ইউএস ওপেন থেকে বিদায় ইয়ুকি ভাম্বরির

দ্বিতীয় সেটে আবারও দ্রুত ব্রেক করেন ভাম্বরি–ভেনাস। কিন্তু স্কুপস্কি–সলসবুরি কামব্যাক করেন ছ’নম্বর গেমে। লড়াই জমে ওঠে। 

শেষ চারেই স্বপ্নভঙ্গ! সেমিফাইনালে হেরে ইউএস ওপেন থেকে বিদায় ইয়ুকি ভাম্বরির

ইয়ুকি ভাম্বরি

রূপক মিশ্র

শেষ আপডেট: 5 September 2025 12:01

দ্য ওয়াল ব্যুরো: নিউইয়র্কের উজ্জ্বল আলোয় শুরু হয়েছিল ইউএস ওপেনে (US Open 2025) স্বপ্নের অভিযাত্রা। ভারতীয় টেনিসের নতুন ইতিহাস গড়ার পথে হাঁটছিলেন ইয়ুকি ভাম্বরি (Yuki Bhambri)। কিন্তু ডাবলস সেমিফাইনালে এসে সেই জার্নি থেমে গেল। মাইকেল ভেনাসের (Michael Venus) সঙ্গে জুটি বেঁধে হাড্ডাহাড্ডি লড়াই করেও জো সলসবুরি (Joe Salisbury) ও নিল স্কুপস্কির (Neal Skupski) কাছে পরাজিত হলেন ৭-৬ (৭-২), ৬-৭ (৫-৭), ৪-৬ গেমে।

অথচ শুরুটা খারাপ হয়নি! প্রথম সেটে ভাম্বরি–ভেনাস এগিয়ে যান (৫-৩)। হাতে এসেছিল সেট পয়েন্টও। কিন্তু সমতা ফেরান ব্রিটিশ জুটি। টাইব্রেকে অবশ্য দাপট দেখান ভাম্বরিরা। ৭-২ ব্যবধানে জিতে নেন প্রথম সেট।

দ্বিতীয় সেটে আবারও দ্রুত ব্রেক করেন ভাম্বরি–ভেনাস। কিন্তু স্কুপস্কি–সলসবুরি কামব্যাক করেন ছ’নম্বর গেমে। লড়াই জমে ওঠে। দশম গেমে ভাম্বরিদের সার্ভিস ব্রেক করার পরিস্থিতি দানা বাঁধলেও কোনওমতে বেঁচে যান! শেষ পর্যন্ত সেট দখলের যুদ্ধ গড়ায় টাইব্রেকে। এবার লড়াই সমানে সমানে। যদিও শেষ পর্যন্ত ব্রিটিশ জুটি—৭-৫ ব্যবধানে টাইব্রেক জিতে ম্যাচে সমতা ফেরায়।

তৃতীয় সেটে শুরু থেকে চাপ তৈরি করেন সলসবুরি–স্কুপস্কি। প্রথম গেমেই ব্রেক করে এগিয়ে যান। তারপর আর কোনও সুযোগ দেননি। ৬-৪ ব্যবধানে সেট জেতার সুবাদে ফাইনালের টিকিট পাকা।

ভাম্বরির কেরিয়ারের এটাই সবচেয়ে বড় সাফল্য। প্রথমবার গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠলেন তিনি। খেতাব হাতে না এলেও লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি ও রোহন বোপন্নার পর এই মঞ্চে ভাম্বরির উড়ান ভারতীয় টেনিসে এক নতুন অধ্যায়ের সূচনা করল।

ভাম্বরির ইউএস ওপেন জার্নি:

দ্বিতীয় রাউন্ড: কলম্বিয়ার গনসালো এস্কোবার (Gonzalo Escobar) ও মেক্সিকোর মিগুয়েল অ্যাঞ্জেল রেয়েস-ভারেলাকে (Miguel Angel Reyes-Varela) হারান ৬-১, ৭-৫ গেমে।

প্রি-কোয়ার্টার: শক্ত লড়াইয়ে জিতেছিলেন, জায়গা পাকা করেন শেষ আটে।

কোয়ার্টার ফাইনাল: একাদশ বাছাই রাজীব রাম (Rajeev Ram)–নিকোলা মেকতিচকে (Nikola Mektic) পরাস্ত করেন ৬-৩, ৭-৬, ৬-৩ গেমে।

সেমিফাইনাল: জো সলসবুরি (Joe Salisbury)–নিল স্কুপস্কির (Neal Skupski) কাছে ৭-৬, ৬-৭, ৪-৬ হেরে বিদায়।


```