Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ডার্বি আসন্ন, মোহনবাগানের অনুশীলনে নামছেন কিয়ান, সুহেল, গ্লেনরা

কলকাতা প্রিমিয়ার লিগের (CFL) শুরুটা এবার মোহনবাগান (Mohunbagan) করেছিল পুলিশের কাছে হার দিয়ে।

ডার্বি আসন্ন, মোহনবাগানের অনুশীলনে নামছেন কিয়ান, সুহেল, গ্লেনরা

শেষ আপডেট: 10 July 2025 11:50

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা প্রিমিয়ার লিগের (CFL) শুরুটা এবার মোহনবাগান (Mohunbagan) করেছিল পুলিশের কাছে হার দিয়ে। তবে পরের দুটি ম্যাচ জিতে তারা এখন তিন ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে। 

শুক্রবার ফের নামবে মোহনবাগান। প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ। এদিকে সামনেই রয়েছে ডার্বি। ১৯ জুলাই মোহনবাগান মুখোমুখি হবে ইস্টবেঙ্গলের। ডার্বিকে ঘিরে পরিকল্পনা শুরু করে দিয়েছে মেরিনার্স।

ইতিমধ্যেই বাগানের অনুশীলনে নেমে পড়েছেন গতবার আইএসএলে নজর কাড়া ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস। পাশাপাশি জানা গিয়েছে, দ্রুতই থেকেই হয়তো অনুশীলন শুরু করে দেবেন কিয়ান নাসিরি, গ্লেন মার্টিন্স, সুহেল ভাটরা।

এদিকে, ক্লাব কর্তপক্ষের থেকে অভিযোগ তোলা হয়েছে, সিডিউল মানছে না এআইএফএ। গঙ্গা পাড়ের ক্লাবের অভিযোগ, খারাপ আবহাওয়ার জন্য ইস্টবেঙ্গল বনাম বেহালা এসএস-এর ম্যাচ বাতিল করা হয়েছিল। ম্যাচটি হওয়ার কথা ছিল ব্যারাকপুরে। ম্যাচটি কবে হবে তা এখনও জানায়নি বাংলা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। অথচ পরের ম্য্যাচগুলির সূচি অপরিবর্তিত রয়েছে। মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে এ বিষয়ে আইএফএকে চিঠিও দেওয়া হয়েছে।

এই বিষয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেছেন, "সিকুয়েন্স মেনেই খেলা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ কারও হাতে নেই। আমরা মোহনবাগানের চিঠি পেয়েছি। এটাকে কখনওই সিকোয়েন্স ব্রেক বলা যাবে না। "


```