
শেষ আপডেট: 23 November 2023 18:41
দ্য ওয়াল ব্যুরো: আবারও বেফাঁস মন্তব্য করে বসলেন রামিজ রাজা। তিনি একটি পাকিস্তানের টক শো-তে জানিয়েছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ডায়েট চার্ট তৈরি করে দেন নাসার বিজ্ঞানীরা।
খেলোয়াড়দের খাবারের তালিকা কেমন হওয়া উচিত, সেটি ব্যাখ্যা করতে গিয়েই পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেছেন, খেলোয়াড়দের খাবার বিজ্ঞানসম্মত হওয়া উচিত। আমি যতদূর জানি, নাসার এক বিজ্ঞানী রোনাল্ডোর ডায়েট চার্ট তৈরি করে দেন।
“Ronaldo's diet plan set by NASA scientists.” : Ramiz Raza.
— Vipin Tiwari (@Vipintiwari952_) November 22, 2023
Ramiz Raza is an ex chief of PCB. ???????? pic.twitter.com/qlP3enHNcZ
এর আগে রামিজ ভিভ রিচার্ডসের মেয়ে মাসাবা গুপ্তা সম্পর্কেও বর্ণবাদী মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছিলেন। এবারের বিশ্বকাপে পাকিস্তানের আরও এক প্রাক্তন তারকা আব্দুল রাজ্জাকও ঐশ্বর্য রাইকে আক্রমণ করে তীর্যক মন্তব্য করেছিলেন। সেই নিয়ে বিতর্ক কম হয়নি। এমনকী দু’দিন আগেও রাজ্জাক বলেছিলেন, বিশ্বকাপ ফাইনালে ভারত জিতলে ক্রিকেটেরই ক্ষতি হতো।
এবার রাজার বক্তব্যের পরে অনেকেই তাঁকে নিয়ে রসিকতা করেছেন। বলেছেন, আপনাকে কেন পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে, এবার বোঝা যাচ্ছে। কেউ আবার লিখেছেন, পাকিস্তানে কি শিক্ষা ও সাধারণ জ্ঞান নিষিদ্ধ? আবার কারও মতে, আপনি দয়া করে ক্রিকেট নিয়ে ধারাভাষ্য দেবেন না। অনেকে তা হলে বহু ভুল কিছু জানবে!