Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

অলিম্পিক্সেও ক্রিকেট অন্তর্ভুক্ত হচ্ছে, সবুজ সংকেত দিল আইওসি

অলিম্পিক্সেও ক্রিকেট অন্তর্ভুক্ত হচ্ছে, সবুজ সংকেত দিল আইওসি

শেষ আপডেট: 13 October 2023 19:11

দ্য ওয়াল ব্যুরো: আগামী ২০২৮ সালের লস এঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্ত ঘটছে। শেষবার অলিম্পিক্সে ক্রিকেট ছিল ১৯০০ সালের প্যারিস অলিম্পিক্সে। ১২৮ বছর পরে আবারও ক্রিকেটের প্রবেশ ঘটছে গ্রেটেস্ট শো অন আর্থে।

এবার চিনের গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেটের অভিষেক হয়েছে। ভারতের পুরুষ ও মহিলা দল উভয় দলই খেলেছে গেমসে এবং চ্যাম্পিয়নও হয়েছে।

মুম্বইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) বৈঠক ১৪ ও ১৫ অক্টোবর। আইওসি-র প্রধান টমাস বাখ এই মুহূর্তে মুম্বইতে এসেছেন ওই বৈঠকে যোগ দিতে। কী ফরম্যাটে অলিম্পিক্সে ক্রিকেট টুর্নামেন্ট হবে, সেটি অবশ্য জানানো হয়নি।

আইওসি জানিয়ে দিয়েছে, অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা অবশেষে সফল হয়েছে। তারা এও বলেছে, ক্রিকেটকে নেওয়ার বিষয়ে তারা কোনও দেশের বোর্ডের সঙ্গে কথা বলবে না। তারা আইসিসি-র (ICC) সঙ্গে এই বিষয়ে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

শুধু ক্রিকেট নয়, বেসবল, সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাকরোসে ও স্কোয়াশ এই খেলাগুলিকেও অলিম্পিক্সে নেওয়া হয়েছে। ক্রিকেটে অবশ্য ক’টি দল খেলবে, তাদের গ্রুপ বিন্যাস কী হবে, সেই নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

শোনা গিয়েছে অবশ্য টি ২০ ফরম্যাটেই খেলা হবে অলিম্পিক্স। আইসিসি ক্রম তালিকা অনুযায়ী প্রথম ছ’টি দল সরাসরি অলিম্পিক্সে খেলার যোগ্যতা অর্জন করবে।     


```