Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মোহনবাগানের নয়া তাঁবুর উদ্বোধনে আজ বিকেলে মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: নবকলেবর মোহনবাগান তাঁবুর (Mohun Bagan Tent) আনুষ্ঠানিক উদ্বোধন হবে বুধবার বিকেলে। হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বহুদিন ধরেই ধীরে ধীরে সেজে উঠেছে মোহনবাগান তাঁবু। সাবেকিয়ানার সঙ্গে অত্যাধু

মোহনবাগানের নয়া তাঁবুর উদ্বোধনে আজ বিকেলে মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 10 August 2022 01:55

দ্য ওয়াল ব্যুরো: নবকলেবর মোহনবাগান তাঁবুর (Mohun Bagan Tent) আনুষ্ঠানিক উদ্বোধন হবে বুধবার বিকেলে। হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বহুদিন ধরেই ধীরে ধীরে সেজে উঠেছে মোহনবাগান তাঁবু। সাবেকিয়ানার সঙ্গে অত্যাধুনিকতার মিশেলে হয়েছে নয়া তাঁবুর সংস্কার।

এর আগে বিধানচন্দ্র রায়, প্রফুল্ল সেন, জ্যোতি বসুর মতো রাজনীতিকরা মুখ্যমন্ত্রী থাকাকালীন ঘুরে গিয়েছেন মোহনবাগান তাঁবু। কিন্তু এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় মোহনবাগান তাঁবুতে পা দেবেন।

মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় যাতে কোনও ফাঁক না-থাকে সেদিকে কড়া নজরদারি রয়েছে। ক্লাব তাঁবুর বিপরীতের লনে মঞ্চ করা হয়েছে। সেখানেও প্রতিটি কোণে পরীক্ষা চলছে বারে বারে।

কেবলমাত্র মোহনবাগানের অধিনায়ক এবং রত্ন সম্মানে ভূষিত ক্রীড়াবিদদেরই এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। এটিকে মোহনবাগানের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে আমন্ত্রণ জানানো হলেও তিনি ব্যস্ততার কারণে থাকতে পারবেন না বলে জানিয়েছেন।

মোহনবাগান সচিব দেবাশিস দত্ত মিডিয়া প্রতিনিধিদের বলেছেন, ‘‘রাজ্যের মুখ্যমন্ত্রী কোনও দিন আমাদের ক্লাবে আসেননি। মোহনবাগান দিবসের যে অনুষ্ঠানটি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়েছিল সেখানে তিনি গিয়েছিলেন। সচিব হওয়ার পরে আমরা তাঁকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলাম। নবনির্মিত তাঁবুর আনুষ্ঠানিক উদ্বোধনের অনুরোধ করেছিলাম। তারই ফলশ্রুতিতে বঙ্গবিভূষণ অনুষ্ঠানের সময় তিনি আমাদের সময় দেন। কেবলমাত্র তাঁবুর উদ্বোধন করবেন তিনি।"

মোহন সচিব আরও জানান, ‘‘সাজঘরের নাম প্রাক্তন ফুটবলার এবং মোহনবাগান রত্ন শৈলেন মান্নার নামেই নামাঙ্কিত রয়েছে। তবে প্রবেশদ্বার চুনী গোস্বামীর নামাঙ্কিত করা হয়েছে। যদিও তা নতুনভাবে যখন গড়া হবে তখন ফের প্রবেশদ্বারের উদ্বোধন হবে। তবে ক্লাব তাঁবুর নামটি মোহনবাগানের নামেই থাকছে। অমর একাদশের ব্যবহৃত বেঞ্চ আগামী দিনে হেরিটেজ উদ্যানে রাখা হবে সিদ্ধান্ত হয়েছে।”

সাধারণের অনুষ্ঠানটি দেখার জন্য জায়ান্ট স্ক্রিন লাগানো হচ্ছে। অনুষ্ঠানের কারণে এটিকে মোহনবাগানের অনুশীলন সূচিতেও বদল আনা হয়েছে। বিকেল পাঁচটার বদলে ফুটবলাররা রাতের আলোয় প্রস্তুতি সারবেন।

আরও পড়ুন: টেনিসকে বিদায় সেরেনা উইলিয়ামসের! সোশ্যাল মিডিয়া পোস্টে ইঙ্গিত দিলেন কিংবদন্তি তারকার


```