Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

প্রাণে বাঁচলেও পা দুটি পক্ষাঘাতে নষ্ট হয়ে গেল বিধ্বংসী ক্রিস ক্রেয়ার্নসের

দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের একসময়ের বিধ্বংসী পেসার ক্রিস ক্রেয়ার্নসের পা দুটি পক্ষাঘাতে নষ্ট হয়ে গেল। যে পায়ে ভর করে তাঁর দুরন্ত বোলিং বিক্ষককে আতঙ্কে রাখত, সেই পা দুটি তিনি বাকি জীবনের জন্য হারালেন। হয়তো বাদ দিতে হয়নি, কিন্তু পুরো প্যা

প্রাণে বাঁচলেও পা দুটি পক্ষাঘাতে নষ্ট হয়ে গেল বিধ্বংসী ক্রিস ক্রেয়ার্নসের

শেষ আপডেট: 27 August 2021 12:25

দ্য ওয়াল ব্যুরো: নিউজিল্যান্ডের একসময়ের বিধ্বংসী পেসার ক্রিস ক্রেয়ার্নসের পা দুটি পক্ষাঘাতে নষ্ট হয়ে গেল। যে পায়ে ভর করে তাঁর দুরন্ত বোলিং বিক্ষককে আতঙ্কে রাখত, সেই পা দুটি তিনি বাকি জীবনের জন্য হারালেন। হয়তো বাদ দিতে হয়নি, কিন্তু পুরো প্যারালাইসড হয়ে গিয়েছে। পা দুটিতে আর জোর পাবেন না তিনি। সম্প্রতি কিউইদের প্রাক্তন পেসারের হৃদযন্ত্রে জটিল অস্ত্রোপচার করতে হয়। তিনি স্পাইনাল স্ট্রোকে আক্রান্ত হন। যার ফলে তিনি প্রাণে বাঁচলেও পা দুটি পক্ষাঘাতে পুরো অকেজো হয়ে গিয়েছে, এই খবর জানিয়েছেন কেয়ার্নসের চিকিৎসক ও আইনজীবী। ৫১ বছর বয়সী বিধ্বংসী এই অলরাউন্ডার ক্যানবেরায় ফিরে এসেছেন বটে, তবে সিডনিতে করা হার্ট সার্জারির পর শারীরিক জটিলতার মুখে পড়তে হয়েছে কেয়ার্নসকে। তিনি সম্পূর্ণ বিপদমুক্ত বলা যাবে না। কেয়ার্নসের আইনজীবী অ্যারন লয়েড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘‘প্রাণ বাঁচাতে ক্রিস কেয়ার্নসের হৃদযন্ত্রে জরুরী অস্ত্রোপচারের প্রয়োজন হয়। সিডনির সেই জীবনদায়ী অস্ত্রোপচারের সময় স্পাইনাল স্ট্রোকে আক্রান্ত হন কেয়ার্নস। এর ফলে তাঁর পা দুটিতে প্যারালাইসিস হয়ে গিয়েছে।’’ উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে ক্যানবেরার হাসপাতালে ভর্তি হয়েছিলেন কেয়ার্নস। পরে তাঁকে সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালের লাইফ সাপোর্ট ইউনিটে স্থানান্তরিত করা হয়। তাঁর হৃদযন্ত্রের মূল ধমনীতে সমস্যা দেখা দিয়েছিল। সেইসময় তাঁকে দ্রুত জটিল অস্ত্রোপচার করাতে হয়। রাখা হয়েছিল সাপোর্ট সিস্টেমে। কিন্তু ভয়ঙ্কর সেই পেসার যে হাঁটাচলার শক্তি হারাবেন, ভাবা যায়নি। কেয়ার্নসের খবর শুনে ক্রিকেট মহলের সবাই বিস্মিত। তাঁর মতো একজন প্রাণবন্ত তারকা এই ভাবে অথর্ব হয়ে যাবেন, সেটি ভেবেই সকলের খারাপ লাগছে। তবে উন্নত চিকিৎসাবিজ্ঞানের প্রতি সকলের ভরসাও রয়েছে।

```