Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

তামিলনাড়ু সরকারের কাছে কঠিন পরীক্ষা খেলো ইন্ডিয়া গেমস, তদারকি করছেন খোদ ক্রীড়ামন্ত্রী

এবার ১৯ জানুয়ারি থেকে গেমস শুরু হবে, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মোট পাঁচ হাজার অ্যাথলিট এতে অংশ নেবেন। উদ্বোধন করবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

তামিলনাড়ু সরকারের কাছে কঠিন পরীক্ষা খেলো ইন্ডিয়া গেমস, তদারকি করছেন খোদ ক্রীড়ামন্ত্রী

শেষ আপডেট: 16 January 2024 21:41

দ্য ওয়াল ব্যুরো: খেলো ইন্ডিয়া গেমসের নামের মধ্যে স্কুল গেমস ছিল আগে। সেটি বদলে গিয়ে এখন খেলো ইন্ডিয়া যুব গেমস হয়েছে। কেন্দ্রের ক্রীড়া দফতরই এই আসরকে জনপ্রিয় করেছেন। এশিয়ান গেমসে যাঁদের পারফরম্যান্স ভাল নয়, তাঁরা আরও একটি সুযোগ পান এই গেমসের আসরে। এই গেমসে ভাল ফল করলেও অ্যাথলিটদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, এমন এক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেটি কতটা বাস্তবায়িত হয়েছে, সেই নিয়ে জল্পনা রয়ে গিয়েছে।

এবার ১৯ জানুয়ারি থেকে গেমস শুরু হবে, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মোট পাঁচ হাজার অ্যাথলিট এতে অংশ নেবেন। উদ্বোধন করবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি জানিয়েছেন, গেমসে সফল অ্যাথলিটদের পুরস্কৃত করা হবে সরকারের তরফ থেকে।

এই গেমসকে সফল করার জন্য উঠেপড়ে লেগেছে তামিলনাড়ু সরকার। তাদের মন্ত্রীরাও প্রতিদিন মাঠে এসে দেখছেন সব পরিষেবা। শুধু তাই নয়, ক্রীড়ামন্ত্রী উদয়নিধি স্টালিনও তিনটি কেন্দ্রে ঘুরে দেখছেন সবটাই। বহুদিন পরে তামিলনাড়ু সরকার খেলার বড় একটা ইভেন্ট সংগঠনের দায়িত্ব পেয়েছে। মূলত তিনটি শহরে এই গেমসের খেলাগুলি। তালিকায় রয়েছে ত্রিচি, মাদুরাই ও কোয়েম্বাটোর। চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে অবশ্য উদ্বোধন হবে খেলো ইন্ডিয়া যুব গেমসের।


```