Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

খেলো ইন্ডিয়া যুব গেমসে বাংলা ফুটবলের নেতা শান্তনু, সচিব তুলে দিলেন কিটস

তামিলনাড়ুতে খেলো ইন্ডিয়া যুব গেমসে বাংলা দলের ফুটবলারদের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সল্টলেকের এইচ বি মাঠে বাংলা দল এক অনুশীলন ম্যাচ খেলে অ্যাডামস ইউনাইটেড স্পোর্টস অ্যাকাডেমি এর বিরুদ্ধে।

খেলো ইন্ডিয়া যুব গেমসে বাংলা ফুটবলের নেতা শান্তনু, সচিব তুলে দিলেন কিটস

শেষ আপডেট: 18 January 2024 20:41

দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুতে খেলো ইন্ডিয়া যুব গেমসে বাংলা দলের ফুটবলারদের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সল্টলেকের এইচ বি মাঠে বাংলা দল এক অনুশীলন ম্যাচ খেলে অ্যাডামস ইউনাইটেড স্পোর্টস অ্যাকাডেমি এর বিরুদ্ধে।

ম্যাচ শেষে চূড়ান্ত দল ঘোষণা করা হয়। খেলোয়াড়দের হাতে জার্সি ও কিটস তুলে দেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সহসচিব সুফল রঞ্জন গিরি, রাকেশ ঝাঁ, কোচেস কমিটির চেয়ারম্যান রাজীব বাগ।

দলের অধিনায়ক হয়েছেন শান্তনু নস্কর। কোচ অমিত ঘোষ, ম্যানেজার শুভজিৎ সাহা। দলের ফিজিও অরুণ কুমার চক্রবর্তী এবং কো-অর্ডিনেটর সম্বর্ত পাল। সচিব দলকে ভাল খেলার জন্য উৎসাহিত করেছেন।

কোচ অমিত ঘোষ দলের সাফল্য নিয়ে আশাবাদী। অধিনায়ক শান্তনু নস্করও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে লড়াই করবেন বলে জানান। শুক্রবার দল চেন্নাই এর উদ্দেশ্যে রওনা হবে।

তামিলনাড়ুতে খেলো ইন্ডিয়া যুব গেমস শুরু হবে শুক্রবার, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মোট পাঁচ হাজার প্রতিযোগী এতে অংশ নেবেন। আয়োজক তামিলনাড়ু, তাদের তিনটি শহরে এই আসর বসবে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর গেমসের সূচনা করবেন। 


```