Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কোর্টে নেমেই হারালেন ১২ নম্বর তারকাকে! অস্ট্রেলিয়ান ওপেনে সত্যিই ‘কামব্যাক’ ফেডেরারের?

অস্ট্রেলিয়ান ওপেন বরাবর ফেডেরারের কাছে পয়মন্ত। ছয়বারের চ্যাম্পিয়ন—২০০৪, ২০০৬, ২০০৭, ২০১০, ২০১৭ ও ২০১৮। 

কোর্টে নেমেই হারালেন ১২ নম্বর তারকাকে! অস্ট্রেলিয়ান ওপেনে সত্যিই ‘কামব্যাক’ ফেডেরারের?

রজার ফেডেরার

রূপক মিশ্র

শেষ আপডেট: 16 January 2026 12:00

দ্য ওয়াল ব্যুরো: অবসর নিয়েছেন তিন বছর আগে। তবু রড লেভার অ্যারেনায় (Rod Laver Arena) পা রাখতেই সময় যেন উল্টো দিকে হাঁটতে শুরু করল। সরকারি ম্যাচ নয়, অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open 2026) আজ অনুশীলন সেশনে নামতেই দর্শকের ঢল। রজার ফেডেরার (Roger Federer) ফের মেলবোর্ন পার্কেউত্তেজনার পারদ চড়াতে এটুকু তথ্যই ছিল যথেষ্ট!

অনুশীলনেও ট্রেডমার্ক ফেডেরার-ছাপ

প্রতিযোগিতামূলক ম্যাচ নয়। তবু ক্যাসপার রুডের (Casper Ruud) সঙ্গে টাই-ব্রেক অনুশীলনে ফেডেরার ধরা দিলেন চেনা মেজাজে। একহাতি ব্যাকহ্যান্ড, নিখুঁত ফুটওয়ার্ক, কোর্ট কভারেজসবই সেই আগের মতো! ব্যাকহ্যান্ড ডাউন দ্য লাইনে বল রাখতেই গ্যালারি ফেটে পড়ল হাততালিতে। ফেডেরারের মুখে সেই চেনা মুচকি হাসি, দর্শকের দিকে হাত নাড়িয়ে অভিবাদন জানানো। ২০২২ সালে অবসরের পর এই প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের মূল ভেন্যুতে পদার্পণ। তাই অনুশীলন সেশন হলেও আবহ ছিল পুরোপুরি ম্যাচ ডে-র মতো।

প্রদর্শনী ম্যাচে ফের নামবেন কিংবদন্তি

ফেডেরারের মেলবোর্নে আসা শুধুই নস্টালজিয়া উসকে দিতে নয়। শনিবার, ১৭ জানুয়ারি, তিনি খেলবেন একটি প্রদর্শনী ম্যাচ (Exhibition Match)। উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে এই বিশেষ আয়োজনে ফেডেরারের সঙ্গে কোর্ট ভাগ করবেন আন্দ্রে আগাসি (Andre Agassi), লেটন হিউইট (Lleyton Hewitt) ও প্যাট রাফটারের (Pat Rafter) মতো কিংবদন্তি।

‘হ্যাপি স্ল্যামে’ ফেডেরারের নজির 

অস্ট্রেলিয়ান ওপেন বরাবর ফেডেরারের কাছে পয়মন্ত। ছয়বারের চ্যাম্পিয়ন২০০৪, ২০০৬, ২০০৭, ২০১০, ২০১৭ ও ২০১৮। মেলবোর্ন পার্কে তাঁর ম্যাচ জয়ের সংখ্যা শতাধিক। ২০১৮ সালে মারিন চিলিচের (Marin Cilic) বিরুদ্ধে পাঁচ সেটের ফাইনাল জয় কিংবা ২০১৭-র সেই ঐতিহাসিক ফাইনালে রাফায়েল নাদালের (Rafael Nadal) বিরুদ্ধে প্রত্যাবর্তনসবই টুর্নামেন্টের বর্ণময় ইতিহাসে জায়গা করে নিয়েছে।

নতুন প্রজন্ম নিয়ে ফেডেরারের মন্তব্য

চলতি অস্ট্রেলিয়ান ওপেন শুরু হচ্ছে ১৮ জানুয়ারি। পুরুষদের ড্রয়ে নজর কার্লোস আলকারাজ (Carlos Alcaraz) ও বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনারের (Jannik Sinner) দিকে। এই দ্বৈরথ নিয়ে নিজের মতামত স্পষ্ট করেছেন ফেডেরার। তাঁর কথায়, ‘দুর্দান্ত এক প্রতিদ্বন্দ্বিতা। প্যারিসে ফরাসি ওপেনের ফাইনালে যে ম্যাচটা হল, গোটা ক্রীড়াজগৎ থমকে গিয়েছিল। এমন ম্যাচই টেনিসকে বাঁচিয়ে রাখে।

এক সময় ‘বিগ থ্রি’ফেডেরার, নোভাক জোকোভিচ (Novak Djokovic) ও নাদালপরবর্তী যুগ নিয়ে শঙ্কা ছিল। কিন্তু ফেডেরারের চোখে, আলকারাজ-সিনার সেই শূন্যতা অনেকটাই ভরাট করেছে।


```