Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

‘আপ জয় শাহ কোই...’ বিসিসিআইয়ের বিশ্বকাপ জয়ের ভিডিওতে বড্ড বেশি জয় নয় কি?

সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ইশান কিষাণ, শিবম দুবের বেধড়ক ব্যাটিংয়ের ফুটেজ এখনও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন ক্রিকেট-মোদী দর্শকরা। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) একটি ভিডিও রিলিজ করেছে।

‘আপ জয় শাহ কোই...’ বিসিসিআইয়ের বিশ্বকাপ জয়ের ভিডিওতে বড্ড বেশি জয় নয় কি?

গৌতম গম্ভীর ও জয় শাহ

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 12 March 2026 20:54

দ্য ওয়াল ব্যুরো: টি ২০ বিশ্বকাপে (T20 World Cup) নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের (NZ Vs Ind) জয়ের রেশ এখনও কাটেনি। সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ইশান কিষাণ, শিবম দুবের বেধড়ক ব্যাটিংয়ের ফুটেজ এখনও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন ক্রিকেট-মোদী দর্শকরা। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) একটি ভিডিও রিলিজ করেছে। তাতে যা লেখা রয়েছে, তার বাংলা মানে করলে দাঁড়ায়—‘যে দৃশ্য গোটা দেশের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।’ ভারতের ঐতিহাসিক জয়ে নির্মল আনন্দ ও খাঁটি কিছু মুহূর্তের ছবি। 

কিন্তু দেখা গেছে, মাত্র ৩৮ সেকেন্ডের সেই ভিডিওতে আইসিসি প্রেসিডেন্ট (ICC President) তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ-র (Jay Shah) মুখ বার বার ফিরে এসেছে। অনেকটা প্রয়াত কবি শঙ্খ ঘোষের কবিতার মতো— ‘এ আমির আবরণ’। সেই ভিডিওতে ভক্তকুলের যেমন ভালবাসা, লাইক কমেন্ট পড়ছে, তেমনই এও ঠিক এই খ্যাতিরও বিড়ম্বনা রয়েছে। অনেকে কটাক্ষ করে বলছেন, এই ভিডিও-র ক্যাপশন হওয়া উচিত ছিল— ‘আপ জয় শাহ কোই. (Aap Jay Shah koi..)।’

১৯৮০ সালে ফিরোজ খানের চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনায় মুক্তি পেয়েছিল ‘কুরবানি’ ছবিটি। সেই ছবির সুপারহিট গান ছিল—আপ জ্যায়সা কই মেরে জিন্দেগি মে আয়ে। গানটি লিখেছিলেন ইন্দিবর, সুর দিয়েছিলেন বিদ্দু আর গেয়েছিলেন নাজিয়া হাসান। সন্দেহ নেই গানের কথা তুলেই জয় শাহ খোঁচা দিতে চেয়েছেন অনেকেই। সেই খোঁচার কথাই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায়। 


```