Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

‘ওয়াসিম আর ওয়াকার মিলে একজন বুমরাহ হয়!’ বিশ্বজয়ী পেসারকে প্রশংসায় ভরালেন পাক কিংবদন্তি

বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে প্রাপ্য কৃতিত্ব দিতেও এতটুকু কুণ্ঠিত নন জাহির। বললেন, ‘ওরা চ্যাম্পিয়নের মতোই খেলেছে। এই টুর্নামেন্ট জেতার যোগ্য এবং জিতেওছে। তিনবার বিশ্বকাপ বিজয়—অভিনন্দন ভারতকে!’

‘ওয়াসিম আর ওয়াকার মিলে একজন বুমরাহ হয়!’ বিশ্বজয়ী পেসারকে প্রশংসায় ভরালেন পাক কিংবদন্তি

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 12 March 2026 17:06

দ্য ওয়াল ব্যুরো: টি-২০ বিশ্বকাপের শেষ দুটো ম্যাচে ভারত মোট পাঁচশোরও বেশি রান করেছে। সঞ্জু স্যামসনের নেতৃত্বে ব্যাটাররা মুম্বই ও আমদাবাদে রানের উৎসবে মেতেছেন। কিন্তু শুধু ব্যাটিং নয়—সেমিফাইনাল ও ফাইনালের মতো মঞ্চে টিম ইন্ডিয়ার জয়ের অন্যতম কারিগর যিনি, তিনি কোনও ব্যাটার নন, দলের নির্ভরযোগ্য পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। শেষ চারের খেলায় ১৮তম ওভারে ইংরেজ ব্যাটারদের রুখে দেন। এরপর ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫ রানে ৪ উইকেট। এহেন পারফরম্যান্সে মুগ্ধ পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি জাহির আব্বাস (Zaheer Abbas)। নিজের দেশের দুই প্রাক্তন বোলারের নাম টেনে বুমরাহকে প্রশংসায় ভরিয়ে দিলেন তিনি।

ওয়াকার-ওয়াসিমের কম্বিনেশন 

ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান, ‘এশিয়ান ব্র্যাডম্যান’ নামে পরিচিত জাহির ‘স্পোর্টস নাও’-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘জসপ্রীত বুমরাহ ওয়াকার ইউনুস ও ওয়াসিম আকরামের মিলিত রূপ। ভারতের সেরা বোলারদের একজন—এ নিয়ে কোনো সন্দেহ নেই। ইয়র্কার, গতি, নির্ণায়ক মুহূর্তে বল সুইং করানোর ক্ষমতা—সব মিলিয়ে অসাধারণ। এই পারফরম্যান্সে একাই দলকে বিশ্বকাপ জিতিয়েছে!’

জাহিরের মুখে সঞ্জুর প্রশংসা

বুমরাহের পাশাপাশি সঞ্জু স্যামসনকে (Sanju Samson) নিয়েও উচ্ছ্বসিত ৭৮ বছর বয়সী পাক কিংবদন্তি। তাঁর কথায়, ‘সঞ্জু উপরের দিকে অসাধারণ ব্যাট করেছে। তিনটি ম্যাচে ৮০-র উপরে ইনিংস—অবিশ্বাস্য। আসলে গোটা দলের পারফরম্যান্স ছিল অসাধারণ!’

ভারত-ই ‘যোগ্য চ্যাম্পিয়ন’

বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে প্রাপ্য কৃতিত্ব দিতেও এতটুকু কুণ্ঠিত নন জাহির। বললেন, ‘ওরা চ্যাম্পিয়নের মতোই খেলেছে। এই টুর্নামেন্ট জেতার যোগ্য এবং জিতেওছে। তিনবার বিশ্বকাপ বিজয়—অভিনন্দন ভারতকে!’

উল্লেখ্য, ১৯৬৯ থেকে ১৯৮৫ পর্যন্ত পাকিস্তানের হয়ে ৭৮ টেস্টে ৪৪.৭৯ গড়ে ৫,০৬২ রান এবং ৬২ ওডিআইয়ে ৪৭.৬২ গড়ে ২,৫৭২ রান করেছিলেন জহির। পড়শি মুলুকের কিংবদন্তির মুখ থেকে এই স্বীকৃতি—শুধু বুমরাহ নয়, ভারতের জন্যও বিশেষ সম্মানের।


```