Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

'আইপিএল সম্প্রচারের আবেদন পেলে খতিয়ে দেখা হবে', নিষেধাজ্ঞা ঘিরে সুর নরম বাংলাদেশ সরকারের

বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কথায়, “আমরা খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশাতে চাই না। বিষয়টি আমরা বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখব। কোনও চ্যানেল আবেদন করলে আমরা তা গুরুত্ব দিয়ে দেখব।”

'আইপিএল সম্প্রচারের আবেদন পেলে খতিয়ে দেখা হবে', নিষেধাজ্ঞা ঘিরে সুর নরম বাংলাদেশ সরকারের

বাংলাদেশে আইপিএল সম্প্রচারের নিষেধাজ্ঞা উঠতে পারে

পৃথা ঘোষ

শেষ আপডেট: 28 March 2026 13:24

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে আইপিএল সম্প্রচারের ওপর জারি থাকা নিষেধাজ্ঞা (IPL broadcast ban Bangladesh) শিথিল হতে পারে, এমনই ইঙ্গিত দিল সে দেশের সরকার। আজ থেকেই শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৯তম সংস্করণ, আর তার মাঝেই এই সম্ভাবনার (Bangladesh IPL telecast decision positive) কথা সামনে এল।

বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জাহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আইপিএল টেলিকাস্টের জন্য এখনও পর্যন্ত কোনও চ্যানেল সরকারের কাছে আবেদন জানায়নি। তবে আবেদন এলে তা ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। তাঁর কথায়, “আমরা খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশাতে চাই না। বিষয়টি আমরা বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখব। কোনও চ্যানেল আবেদন করলে আমরা তা গুরুত্ব দিয়ে দেখব।”

তিনি আরও স্পষ্ট করে দেন, কেবল অপারেটরদের ক্ষেত্রেও কোনও বাধা নেই। অর্থাৎ, ভারতীয় সম্প্রচারকারী স্টার স্পোর্টস যদি বাংলাদেশে আইপিএল দেখাতে চায়, তাতেও সরকারের আপত্তি নেই। স্বপনের কথায়, “আমরা কাউকে টেলিকাস্ট করতে বাধা দেব না। স্টার স্পোর্টস চাইলে তারা দেখাতে পারে। আমাদের দেশের কোনও চ্যানেল চাইলে সেটাও আমরা ইতিবাচকভাবে দেখব, তবে আমরা কিছু চাপিয়ে দেব না।”

প্রসঙ্গত, চলতি বছরের ৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছিল। সেখানে দেশের সমস্ত টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্টেশনকে আইপিএল ম্যাচ ও সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

সেই নির্দেশিকায় বলা হয়েছিল, “বর্তমান পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব ম্যাচ এবং সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার বা টেলিকাস্ট বন্ধ রাখার অনুরোধ জানানো হচ্ছে।” এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল “জনস্বার্থে”, এমনটাই দাবি করা হয়।

এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স তাঁকে ৯.২০ কোটি টাকায় দলে নিয়েছিল এবং চলতি মরশুমে তিনিই বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হওয়ার কথা ছিল। কিন্তু পরে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়, যা ঘিরে রাজনৈতিক চাপের অভিযোগ ওঠে।

এই ঘটনা আরও বড় আকার নেয়, যখন নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ দল ভারতে সফরে যেতে অস্বীকার করে। পরবর্তীতে আইসিসি টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি কিছুটা বদলাচ্ছে বলেই মনে করা হচ্ছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম ইঙ্গিত দিয়েছেন, এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা হতে পারে। তাঁর কথায়, “খেলাধুলাকে রাজনৈতিক রঙ দেওয়া উচিত নয়। আইপিএল সম্প্রচার কেন বন্ধ করা হয়েছিল, তা আগে বুঝতে হবে, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।”

এদিকে, আজ থেকেই শুরু হচ্ছে আইপিএলের নতুন মরশুম। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে সেই ম্যাচ।

তবে এবারের আইপিএলে একটি ব্যতিক্রমী সিদ্ধান্তও নেওয়া হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে কোনও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান রাখা হয়নি। গত বছর একই মাঠে আরসিবি-র ট্রফি প্যারেড চলাকালীন পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনার প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত।


```