Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে পিছিয়ে আয়ুষ, চিনা দেওয়াল ভাঙতে পারবেন ভারতের ‘জায়ান্ট কিলার’?

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম গেমে পিছিয়ে পড়লেন আয়ুষ শেট্টি! চিনের শি ইউ কি-র বিরুদ্ধে কি পারবেন ঘুরে দাঁড়াতে? ‘জায়ান্ট কিলার’ ভারতীয় শাটলারের আজকের লড়াই নিয়ে লাইভ আপডেট পড়ুন।

এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে পিছিয়ে আয়ুষ, চিনা দেওয়াল ভাঙতে পারবেন ভারতের ‘জায়ান্ট কিলার’?

আয়ুষ শেট্টি

রূপক মিশ্র

শেষ আপডেট: 12 April 2026 15:59

দ্য ওয়াল ব্যুরো: ইতিহাসের দরজায় কড়া নাড়ছেন আয়ুষ শেট্টি (Ayush Shetty)। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা পাহাড়টাও ছোট নয়—শি ইউ কি (Shi Yu Qi)। ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হয়ে গিয়েছে। আর ম্যাচের গোড়াতেই বেজায় চাপে ভারতীয় শাটলার। প্রথম গেমে পিছিয়ে পড়েছেন তিনি। আপাতত নড়বড়ে। কিন্তু আশা শেষ নয়। কারণ, চলতি টুর্নামেন্টেই বারবার ঘুরে দাঁড়িয়েছেন। যদিও আজ সম্ভবত সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি ‘জায়ান্ট কিলার’ আয়ুষ শেট্টি।

নিয়ন্ত্রণে শি ইউ কি

কোর্টে চেনা ছন্দে শি ইউ কি। নেট প্লে নিখুঁত। র‍্যালিতে ট্রেডমার্ক ধৈর্য। রিদম পুরোপুরি নিজের হাতে রেখেছেন চিনা তারকা। প্রথম গেমের বিরতিতে স্কোর ১১-৬। আয়ুষ চেষ্টা করেছেন আক্রমণে যেতে। কিন্তু কয়েকটি নেট এরর তাঁর ছন্দ ভেঙে দেয়। শি খেলেছেন হিসেবি ধাঁচে। কম ভুল। বেশি নিয়ন্ত্রণ। ফল? শুরুতেই অ্যাডভান্টেজ।

‘জায়ান্ট কিলারে’র পথ চলা

এবারের ফাইনালে ওঠার সংগ্রাম আয়ুষকে আলাদা করে দিয়েছে। প্রথম রাউন্ডে হারিয়েছেন লি শি ফেংকে (Li Shi Feng)। কোয়ার্টারে শিকার জনাথন ক্রিস্টি (Jonatan Christie)। সেমিফাইনালেও চমক। দুনিয়ার পয়লা নম্বর শাটলার কুনলাভুত ভিতিদসার্নকে (Kunlavut Vitidsarn) পরাস্ত করেন। তিন গেমের লড়াই। প্রথম গেমে হার। তারপর ফিরে আসা। এটাই চলতি প্রতিযোগিতার কাহিনি। অর্থাৎ, পিছিয়ে পড়া আয়ুষের কাছে নতুন কিছু নয়।

পরিসংখ্যান বলছে কঠিন, কিন্তু অসম্ভব নয়

হেড-টু-হেডে ২-০ এগিয়ে শি ইউ কি। শেষ সাক্ষাৎ—মালয়েশিয়া ওপেনে। সেখানে তিন গেম পর্যন্ত গড়িয়েছিল ম্যাচ। মানে ব্যবধান কমছে। উদ্যম জোগাবেন লক্ষ্য সেনও (Lakshya Sen)। অল ইংল্যান্ডে এই শি ইউ কি-কে হারিয়েছেন ভারতের শাটলার।  সুতরাং, আয়ুষের চিনা প্রতিদ্বন্দ্বী ‘অজেয়’ নন। সঠিক পরিকল্পনা আর ধৈর্য রাখলে সুযোগ বিলক্ষণ।


```