Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

এ কী করলেন অক্ষর, মিস করলেন লোপ্পা ক্যাচ! মাথায় হাত দিয়ে বসে পড়লেন হার্দিক, দেখুন ভিডিও

১০ ওভার শেষে ইংল্যান্ড বিনা উইকেটে ৭৫ রান করেছে।

এ কী করলেন অক্ষর, মিস করলেন লোপ্পা ক্যাচ! মাথায় হাত দিয়ে বসে পড়লেন হার্দিক, দেখুন ভিডিও

ক্যাচ মিস করলেন অক্ষর প্যাটেল

শেষ আপডেট: 9 February 2025 14:30

দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে, একটা ক্রিকেট ম্যাচে ক্যাচ মিস করলে ম্যাচও হাতছাড়া হয়ে যায়। ভারত বনাম ইংল্য়ান্ড দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তেমনই একটি ভুল করে বসলেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল। ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটার ফিল সল্টের একটা লোপ্পা ক্যাচ তিনি মিস করলেন।

এই ম্যাচে টস জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমেছে। ওপেন করছেন বেন ডাকেট এবং ফিল সল্ট। নাগপুর ম্যাচে যে শুরুটা এই জুটি করলেও, বড় রানের পার্টনারশিপ গড়তে পারেনি, কটকের বরাবাটি স্টেডিয়ামে সেই অভাবটাই পূরণ হচ্ছে। ১০ ওভার শেষে ইংল্যান্ড বিনা উইকেটে ৭৫ রান করেছে। মাত্র ৪১ বলে তাঁদের মধ্যে ৫০ রানের পার্টনারশিপ গড়ে উঠেছে।

ষষ্ঠ ওভারে বল করতে এসেছিলেন হার্দিক পান্ডিয়া। ওভারের অন্তিম ডেলিভারিতে বড় শট হাঁকাতে গিয়েছিলেন সল্ট। ডিপ পয়েন্টে দাঁড়িয়ে ছিলেন অক্ষর প্যাটেল। বলটা যেন তাঁর হাতের ঠিকানায় লেখা ছিল। এসেও গিয়েছিল দুই তালুর মধ্যে। কিন্তু, তারপর বলটা তালু গলে বেরিয়ে যায়। হার্দিক যেন নিজের চোখটাই বিশ্বাস করতে পারছিলেন না। তিনি হাঁটু মুড়ে বসে পড়েন।

দেখে নিন ভিডিও: 

তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়া ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে কটকের বরাবাটি স্টেডিয়ামে জিততে পারলেই সিরিজ পকেটে পুরে ফেলতে চাইবে। দলে ফিরেছেন বিরাট কোহলি। যশস্বী জয়সওয়ালের জায়গায় প্রথম একাদশে ফিরেছেন তিনি। এই ম্যাচে কিং কোহলির ব্যাটিংয়ের উপরেও সকলের নজর থাকবে।


```