Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

Australian Open: ‘চমৎকার চারশো’র দোরগোড়ায় জোকোভিচ, আলো কাড়লেন সিনারও

অভিজ্ঞদের প্রত্যাবর্তন, তরুণদের আগ্রাসন আর মহিলাদের ড্রয়ে পরিচিত তারকাদের এগিয়ে চলা—সব মিলিয়ে টুর্নামেন্টের ছন্দ এখন স্পষ্ট।

Australian Open: ‘চমৎকার চারশো’র দোরগোড়ায় জোকোভিচ, আলো কাড়লেন সিনারও

সিনার ও জোকোভিচ

রূপক মিশ্র

শেষ আপডেট: 23 January 2026 15:26

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ান ওপেনের পঞ্চম দিনে একদিকে ইতিহাসের দরজায় কড়া নাড়ছেন নোভাক জোকোভিচ (Novak Djokovic)। অন্যদিকে, নিপাট আধিপত্যে গোটা মেলবোর্ন পার্ক নিজের দখলে নিলেন ইয়ানিক সিনার (Jannik Sinner)। অভিজ্ঞদের প্রত্যাবর্তনতরুণদের আগ্রাসন আর মহিলাদের ড্রয়ে পরিচিত তারকাদের এগিয়ে চলা—সব মিলিয়ে টুর্নামেন্টের ছন্দ এখন স্পষ্ট।

জোকোভিচের ৩৯৯, ইতিহাস এক ম্যাচ দূরে

২৪ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী নোভাক জোকোভিচ (Novak Djokovic) তৃতীয় রাউন্ডে পৌঁছলেন অনায়াসে। ইতালিয়ান কোয়ালিফায়ার ফ্রানচেস্কো মাস্ত্রেলিকে (Francesco Maestrelli) ৬-৩, ৬-২৬-২-এ হারিয়ে মেলবোর্নে অভিযান আরও মজবুত করলেন সার্বিয়ান কিংবদন্তি। এই জয়ের সুবাদে গ্র্যান্ড স্ল্যামে জোকোভিচের মোট জয়ের সংখ্যা দাঁড়াল ৩৯৯। মেলবোর্নে ১০১তম—রজার ফেডেরারের (Roger Federer) ভেন্যু রেকর্ড ছুঁতে এখন আর মাত্র এক ম্যাচ দূরে। পরের রাউন্ডে প্রতিপক্ষ বোটিক ফান ডে জান্ডশুল্প (Botic van de Zandschulp)। লক্ষ্য স্পষ্ট—১১তম অস্ট্রেলিয়ান ওপেন খেতাবসঙ্গে ২৫তম গ্র্যান্ড স্ল্যাম।

সিনারের দাপট: ঘরের ছেলেকে গুঁড়িয়ে বড় বার্তা

দিনের সবচেয়ে চোখে পড়া পারফরম্যান্স ইয়ানিক সিনারের (Jannik Sinner)। বিশ্বের দুই নম্বর খেলোয়াড় অস্ট্রেলিয়ার জেমস ডাকওয়ার্থকে (James Duckworth) একপ্রকার উড়িয়ে দিলেন—৬-১৬-৪৬-২। ম্যাচে ১৮টি এস, একটাও সেট না ছাড়ার ধারাবাহিকতা—শেষ ১২টি টুর ম্যাচে একই ছবি। অস্ট্রেলিয়ান ওপেনের হ্যাটট্রিক খেতাবের দিকে এগোচ্ছেন সিনার। এই ফর্মে থাকলে তাঁকে থামানো যে কতটা কঠিনবুঝিয়ে দিলেন স্পষ্টভাবে। পরের ম্যাচে তাঁর সামনে এলিয়ট স্পিজ্জিরি (Eliot Spizzirri)

অভিজ্ঞদের প্রত্যাবর্তন: বয়স শুধু সংখ্যা

একই দিনে সময়টা উল্টো দিকে ঘুরিয়ে দিলেন ৪০ বছর বয়সে স্ট্যান ভাভরিঙ্কা (Stan Wawrinka)। পাঁচ সেটের ম্যারাথন জিতে দেখালেন লড়াই এখনও ফুরোয়নি। অন্যদিকে৩৭ বছরের মারিন চিলিচ (Marin Cilic) স্ট্রেট সেটে হারালেন ২১ নম্বর বাছাই ডেনিস শাপোভালভকে (Denis Shapovalov)। অভিজ্ঞতা যে বড় মঞ্চে এখনও বড় অস্ত্রপ্রমাণ মিলল।

মেয়েদের ড্র: পরিচিত মুখের নির্ভরতা

মেয়েদের বিভাগেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যাডিসন কিস (Madison Keys) কিছুটা দোলাচলে থাকলেও অ্যাশলিন ক্রুগারকে (Ashlyn Krueger) ৬-১৭-৫-এ হারিয়ে উঠলেন তৃতীয় রাউন্ডে। ইগা শিয়নটেক (Iga Swiatek) আগের ম্যাচের তুলনায় অনেক বেশি সাবলীলমারি বুজকোভাকে (Marie Bouzkova) হারিয়ে আত্মবিশ্বাসী বার্তা দিলেন। নাওমি ওসাকা (Naomi Osaka) আবার তিন সেটের লড়াইয়ে সোরানা সিরস্তেয়াকে (Sorana Cirstea) হারিয়ে এগোলেন—ম্যাচ শেষে নেটের কাছে শীতল করমর্দনই ম্যাচের আসল রসদ।


```