Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Australian Open: দাপট দেখিয়ে শেষ চারে আলকারাজ, এবার সামনে ‘পুরনো ঘাতক’ জেরেভ

আরও একটি কীর্তি ছুঁয়ে ফেলেছেন আলকারাজ। নাম লিখিয়েছেন ওপেন এরায় চারটি গ্র্যান্ড স্ল্যামেই সেমিফাইনালে পৌঁছনো তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে।

Australian Open: দাপট দেখিয়ে শেষ চারে আলকারাজ, এবার সামনে ‘পুরনো ঘাতক’ জেরেভ

কার্লোস আলকারাজ

রূপক মিশ্র

শেষ আপডেট: 27 January 2026 18:18

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব র‍্যাঙ্কিংয়ে এক নম্বর কার্লোস আলকারাজ (Carlos Alcaraz) কেরিয়ার গ্র্যান্ড স্ল্যামের স্বপ্নের দিকে এগোলেন আরও এক ধাপ। মেলবোর্ন পার্কে নিজের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন সেমিফাইনালে জায়গা পাকা করলেন বছর বাইশের স্প্যানিশ তারকা। কোয়ার্টার ফাইনালে স্ট্রেট সেটে হারালেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরকে (Alex de Minaur)। ম্যাচের ফল—৭-৫, ৬-২, ৬-১।

আজ, মঙ্গলবার, রড লেভার অ্যারেনায় (Rod Laver Arena) দাপুটে জয়ের সুবাদে ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে আলকারাজ। এই টুর্নামেন্ট জিততে পারলে তিনি ওপেন এরার (Open Era) সবচেয়ে কম বয়সি পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে কেরিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করবেন।

আজকের জয়ের আরও কিছু তাৎপর্য আছে। এটি আলকারাজের টানা চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনাল এবং কেরিয়ারের মোট দশম। চলতি মরশুমে এখনও পর্যন্ত একটি সেটও হারাননি তিনিখেলা ১৫টি সেটেই জয়! ধারাবাহিকতা আর আত্মবিশ্বাসদুটোই চোখে পড়ার মতো।

পাশাপাশি আরও একটি কীর্তি ছুঁয়ে ফেলেছেন আলকারাজ। নাম লিখিয়েছেন ওপেন এরায় চারটি গ্র্যান্ড স্ল্যামেই সেমিফাইনালে পৌঁছনো তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে। তাঁর আগে এই তালিকায় আছেন কেবল নোভাক জোকোভিচ (Novak Djokovic) এবং রাফায়েল নাদাল (Rafael Nadal)।

অস্ট্রেলিয়ান ওপেনে কোয়ার্টার ফাইনাল আলকারাজের জন্য হয়ে উঠেছিল অদম্য এক বাধা। ২০২৪ সালে তাঁকে থামিয়ে দেন আলেক্সান্ডার জেরেভ (Alexander Zverev)। ২০২৫ সালে বিদায় নিতে হয়েছিল জোকোভিচের কাছে হেরে। এবার সুযোগ সেই দেয়াল ভেঙে সামনে এগনোর। সেমিফাইনালে সামনে পুরনো ঘাতক জেরেভ। জার্মান তারকা কোয়ার্টার ফাইনালে লার্নার টিয়েনকে (Learner Tien) আজ দিনের অন্য খেলায় হারিয়ে শেষ চারে উঠেছেন৬-৩, ৬-৭ (৫), ৬-১, ৭-৬ (৩)। ফলে ফাইনালের টিকিট পাকা করার লড়াইয়ের উত্তাপ ইতিমধ্যে চড়তে শুরু করেছে। 


```