Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পদক হেরে সতীর্থের বিরুদ্ধে গলা তুলেছিলেন স্বপ্না! বিতর্কের মাঝে পোস্ট মুছলেন বাংলার মেয়ে

পদক হেরে সতীর্থের বিরুদ্ধে গলা তুলেছিলেন স্বপ্না! বিতর্কের মাঝে পোস্ট মুছলেন বাংলার মেয়ে

শেষ আপডেট: 2 October 2023 13:41

দ্য ওয়াল ব্যুরো: রবিবার ১০০ মিটার হার্ডেল রেস ছিল বিতর্কিত। উঠেছিল নিয়মভঙ্গের অভিযোগ। সেই বিতর্কের শেষে জ্যোতি ইয়ারিকার ব্রোঞ্জ পাল্টে গিয়েছিল রুপোয়। এবার আরও এক বিতর্কের সৃষ্টি হল। বাংলার অ্যাথলিট স্বপ্না বর্মণ নিজের সতীর্থের বিরুদ্ধেই নিয়মভঙ্গের অভিযোগ তুললেন। 

এবারের এশিয়ান গেমসে শুরু থেকে ছন্দে ছিলেন না বাংলার স্বপ্না। জাকার্তার এশিয়াডে হেপ্টাথলনে সোনা জিতেছিল। তিনি। কিন্তু হ্যাংযাউয়ে পদক হাতছাড়া হয়। চতুর্থ হয়ে শেষ করেন জলপাইগুড়ির মেয়ে। তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক পান ভারতেরই নন্দিনী আগাসারা। পদক হাতছাড়া হতেই হতাশা ঘিরে ধরে স্বপ্নাকে। অভিযোগ তোলেন নন্দিনীর বিরুদ্ধেই। 

রবিবারের খেলায় স্বপ্নার স্কোর ছিল ৫৭০৮। আর নন্দিনীর ৫৭১২। মাত্র ৪ পয়েন্টের জন্য পদক মেলে না স্বপ্নার। সোমবার সকালে সেই হতাশা সোশ্যাল মিডিয়ায় উগরে দেন তিনি। পোস্টে কারও নাম না নিলেও স্বপ্নার লক্ষ্য যে নন্দিনী তা বুঝতে অসুবিধা হয়নি কারওরই। 

স্বপ্না তাঁর পোস্টে লিখেছিলেন, 'একজন রূপান্তরকামী অ্যাথলিটের কাছে আমি ব্রোঞ্জ পদক হারিয়েছি। আমি পদক ফেরত চাই। এটা আমাদের অ্যাথলেটিক্স নিয়মের বিরুদ্ধে।'

দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।

নন্দিনী কি সত্যিই রূপান্তরকামী, স্বপ্নার অভিযোগের পর এই প্রশ্ন অস্বস্তি বাড়িয়েছে ভারতীয় অ্যাথলেটিক্স সংস্থাকে। যদিও এর আগে এই অভিযোগ কেউ তোলেননি। নন্দিনীকে নিয়ে এমন কথা শোনাও যায়নি। স্বপ্নার অভিযোগের বিরুদ্ধে মুখ খুলেছেন নন্দিনী।

সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রোঞ্জজয়ী নন্দিনী বললেন, 'আমি জানি আমি কী। যে বলেছে সে প্রমাণ দেখাক। আমি দেশের জন্য খেলেছি, পদক জিতেছি। জেতার পর লোকজন কথা বলা শুরু করেছে। আমি এই বিষয়টি অবশ্যই এএফআইয়ের দৃষ্টি আকর্ষণ করব। তবে এখন আমি আমার জয়ের আনন্দ উপভোগ করতে চাই।'


স্বপ্নার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল। অনেকেই বলেন, কোনও প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে এমন অভিযোগ তোলা বাঞ্চনীয় নয়। কেউ আবার বলেছেন, একজন ভারতীয় হয়ে স্বপ্না অন্য একজন ভারতীয় বিরুদ্ধে কীভাবে এমন অভিযোগ তুলতে পারলেন। তবে কেউ কেউ আবার স্বপ্নার পাশে থাকার আশ্বাসও দিয়েছিলেন। যদিও এত বিতর্কের মাঝে শেষ পর্যন্ত নিজের পোস্ট মুছে দেন স্বপ্না। হঠাৎ কেন স্বপ্না এমন গুরুতর অভিযোগ তুললেন, আবার তা মুছেও দিলেন কেন তা এখনও স্পষ্ট নয়।


```