Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Asia Cup 2025: এশিয়া কাপে কাল ময়দানে ভারত, প্রতিপক্ষ আরব আমিরশাহি, কোথায়-কখন দেখবেন ম্যাচ?

এশিয়া কাপ ২০২৫-এ কাল ময়দানে নামছে ভারত। প্রতিপক্ষ আরব আমিরশাহি। সূর্যকুমারের নেতৃত্বে মেন ইন ব্লুর অভিযান শুরু। জানুন, ম্যাচ কখন, কোথায় এবং কীভাবে সরাসরি দেখবেন।

Asia Cup 2025: এশিয়া কাপে কাল ময়দানে ভারত, প্রতিপক্ষ আরব আমিরশাহি, কোথায়-কখন দেখবেন ম্যাচ?

এশিয়া কাপ

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 9 September 2025 23:25

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ ঘিরে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। আট দলের এই টুর্নামেন্টে সফলতম দল ভারত মাঠে নামছে কাল, প্রতিপক্ষ আরব আমিরশাহি। গ্রুপ পর্যায়ের এই প্রথম ম্যাচেই শুরু হবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের অভিযান। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই প্রতিযোগিতাকেই দেখা হচ্ছে সবচেয়ে বড় প্রস্তুতি মঞ্চ হিসেবে।

ভারতের গ্রুপে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানও। রবিবার দুবাইয়ে হবে বহুল প্রতীক্ষিত ভারত–পাকিস্তান লড়াই। তবে তার আগে জয়ের ছন্দে অভিযান শুরু করতে মরিয়া মেন ইন ব্লু। বিশেষ করে কারণ, দলের অনেকেই সাম্প্রতিক সময়ে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। ফলে কাগজে-কলমে আরব আমিরশাহি দুর্বল হলেও বাস্তবে লড়াই যে কঠিন হতে পারে, তা মানছেন বিশেষজ্ঞরা।

এশিয়া কাপে দীর্ঘদিন পর সংক্ষিপ্ত ফরম্যাটে খেলতে নামছে ভারত। সমর্থকদের মধ্যেও তাই বাড়তি উন্মাদনা। বিশ্বকাপের আগে আরও ২০টি ম্যাচ খেলার সুযোগ পাবে ভারতীয় দল। প্রতিটি ম্যাচই হবে সেরা কম্বিনেশন গড়ে তোলার পরীক্ষা। অন্যদিকে, সদ্য ত্রিদেশীয় সিরিজ খেলে আসা আরব আমিরশাহির খেলোয়াড়েরা ম্যাচ প্র্যাক্টিসের দিক থেকে এগিয়েই থাকবে।

ম্যাচ দেখার উপায়ও জানিয়ে দেওয়া হয়েছে। সোনি স্পোর্টস নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে ভারত–আরব আমিরশাহি ম্যাচ। দর্শকরা টেলিভিশনের পাশাপাশি সোনি লিভ অ্যাপেও ম্যাচ উপভোগ করতে পারবেন। ২৮ তারিখ পর্যন্ত ৮টা দিয়েই ম্যাচ দেখতে পারবেন। 
 


```