Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অবশেষে দেশে ফিরলেন ঋষভ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কি থাকবেন?

ঋষভ ইংল্যান্ড থেকে সরাসরি মুম্বই পৌঁছন। এরপর গত কয়েকদিন ধরে সেখানকার ডাক্তারদের সঙ্গে দেখা করেছেন। পরীক্ষার সময়, ডাক্তাররা তাঁকে পুনর্বাসনের জন্য বেঙ্গালুরুতে যেতে বলেছেন। 

অবশেষে দেশে ফিরলেন ঋষভ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কি থাকবেন?

ঋষভ পন্থ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 9 September 2025 19:19

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড সফর চলাকালীন চতুর্থ টেস্টে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। তারপর থেকে তিনি সেখানেই ছিলেন চিকিৎসার জন্য। জানা গিয়েছে, ভারতের এই উইকেটরক্ষক-ব্যাটার চোট মুক্ত হয়ে লন্ডন থেকে ভারতে ফিরেছেন (Rishabh Pant returns to India)। তিনি শীঘ্রই বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে (BCCI's Centre of Excellence) প্রশিক্ষণ শুরু করবেন।

২৭ বছর বয়সি পন্থ ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের সময় ডান পায়ে চোট পান। তারপর থেকে তিনি ইংল্যান্ডেই চিকিৎসাধীন ছিলেন। যদিও তাঁর ফিটনেস রিপোর্ট এখনও পুরোপুরি প্রকাশিত হয়নি। তবুও মনে করা হচ্ছে, অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের পরবর্তী সিরিজে (West Indies series) তাঁকে অন্তর্ভুক্ত করার কথা ভাবছে বোর্ডের নির্বাচক মণ্ডলী। পাশাপাশি এটাও জানা গিয়েছে, যদি পন্থ ততদিনে ফিট না হন, তাহলে অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজে তিনি ফিরবেন।

ঋষভ ইংল্যান্ড থেকে সরাসরি মুম্বই পৌঁছন। এরপর গত কয়েকদিন ধরে সেখানকার ডাক্তারদের সঙ্গে দেখা করেছেন। পরীক্ষার সময়, ডাক্তাররা তাঁকে পুনর্বাসনের জন্য বেঙ্গালুরুতে যেতে বলেছেন। তবে, তাঁর পায়ে এখনও ব্যান্ডেজ রয়েছে।

টিম ইন্ডিয়ার টেস্ট দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থ সম্প্রতি এক পোস্টে লিখেছেনআমি একটা জিনিস বুঝতে পেরেছি, আগে যতই ব্যথা পাও না কেন, যদি আবার আঘাত পাও, তাহলেও ঠিক ততটাই কষ্টদায়ক। পার্থক্য হল তোমার স্ট্যামিনা বাড়ে এবং তুমি আরোগ্যের প্রক্রিয়াটা জানো। তাই ইতিবাচক থাকা গুরুত্বপূর্ণ। নিজেকে অনুপ্রাণিত করা জীবনের অনেক কিছুতে সাহায্য করে। নিজের উপর বিশ্বাস রাখ এবং তুমি যে দিকে তোমার জীবনকে নিয়ে যেতে চাও, সেই দিকে কঠোর পরিশ্রম করতে থাক। এর ফলে তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে।


```