Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জয় দিয়ে হংকং ওপেনে যাত্রা শুরু সাত্ত্বিক-চিরাগের, মূল পর্বে কিরণ

হংকং ওপেন সুপার ৫০০ ব্যাডমিন্টনের প্রথম রাউন্ডে সাত্ত্বিক-চিরাগ জুটি চাইনিজ তাইপেইয়ের চিউ জিয়াং চি এবং ওয়াং চি-লিনকে ২১-১৩, ১৮-২১, ২১-১০ গেমে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে।

জয় দিয়ে হংকং ওপেনে যাত্রা শুরু সাত্ত্বিক-চিরাগের, মূল পর্বে কিরণ

সাত্ত্বিক-চিরাগ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 9 September 2025 19:58

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের পুরুষ ডাবলসে ব্রোঞ্জ জিতেছেন সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি (Satwik-Chirag) জুটি। সেই ফর্ম অব্যহত রেখেই হংকং ওপেনে (Hong Kong Open) যাত্রা শুরু করলেন তাঁরা।

 

হংকং ওপেন সুপার ৫০০ ব্যাডমিন্টনের প্রথম রাউন্ডেসাত্ত্বিক-চিরাগ জুটি চাইনিজ তাইপেইয়ের চিউ জিয়াং চি এবং ওয়াং চি-লিনকে ২১-১৩, ১৮-২১, ২১-১০ গেমে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে বিশ্বের প্রাক্তন এক নম্বর এই জুটি শুরু থেকেই প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে। ভারতীয় জুটি প্রথম গেমটি সহজে জিতে নিলেও দ্বিতীয় গেমে ম্যাচে ফিরে সমতা ফেরয়া চাইনিজ তাইপেই জুটি। তবে, সাত্ত্বিক-চিরাগ তৃতীয় খেলায় ফিরে আসেন এবং সহজেই গেম ও ম্যাচটি জিতে নেন। 

সাত্ত্বিক এবং চিরাগ তাঁদের পরিচিত স্টাইলে নেটের দুর্দান্ত ব্যবহার করেন এবং কিছু শক্তিশালী স্ম্যাশ মারেন। অষ্টম বাছাই জুটি এখন জাপানের কেনিয়া মিৎসুহাশি-হিরোকি ওকামুরা এবং থাইল্যান্ডের পিরচাই সুকফুন-পাক্কাপন তিরারাতসুকুলের মধ্যে ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে।

অন্যদিকে, পুরুষদের সিঙ্গলসে, কিরণ জর্জ বাছাইপর্বে টানা দুটি ম্যাচ জিতে মূল ড্রতে (Kiran George enters main draw) নিজের জায়গা করে নিয়েছেন। মালয়েশিয়ার চিয়াম জুন ওয়েইকে ২১-১৪, ২১-১৩ হারানোর পর, তিনি ভারতেরই এস শঙ্কর মুথুসামি সুব্রামানিয়ামকে ২১-১৮, ২১-১৪ হারান। শঙ্কর এর আগে নিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের ওয়াং ইউ হ্যাংকে ২১-১০, ২১-৫ হারান। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৩৮তম স্থানে থাকা কিরণের পরের লড়াই সিঙ্গাপুরের জিয়া হেং জেসন তেহের বিরুদ্ধে

বাছাইপর্বের প্রথম ম্যাচে বিশ্বের প্রাক্তন এক নম্বর কিদাম্বি শ্রীকান্তকে ২৮-২৬, ২১-১৩ গেমে পরাজিত করে দিনের সবচেয়ে বড় বিপর্যয় ঘটান থারুন মান্নেপল্লি। তবে, ২০ বছর বয়সি এই খেলোয়াড় তাঁর ধারাবাহিকতা বজায় না রাখতে পেরে পরের ম্যাচে চতুর্থ বাছাই মালয়েশিয়ার জাস্টিন হোহের কাছে ২১-২৩, ১৩-২১, ১৮-২১ গেমে হেরে যান।


```