Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

অলিম্পিক্স তিরন্দাজির সেমিতে যেতে ব্যর্থ দীপিকা, ইতিহাস এবারও হল না প্যারিসে

বাংলার বউ দীপিকার সামনের লড়াই আরও কঠিন হবে, জানাই ছিল। তিরন্দাজদের ক্ষেত্রে হাওয়া একটা বড় সমস্যা।

অলিম্পিক্স তিরন্দাজির সেমিতে যেতে ব্যর্থ দীপিকা, ইতিহাস এবারও হল না প্যারিসে

দীপিকা কুমারি।

শেষ আপডেট: 3 August 2024 18:14

দ্য ওয়াল ব্যুরো: ইতিহাস রচনা করতে গেলে দুটি লড়াই বাকি ছিল। দীপিকা কুমারি প্যারিস অলিম্পিক্সের তিরন্দাজিতে সেমিফাইনালে যেতে ব্যর্থ হলেন। তিনি ৪-৬ গেমে হারলেন কোরিয়ার তিরন্দাজ সুইয়ন নামের কাছে।

ভারতের এই নামী তিরন্দাজ অলিম্পিক্স গেমসের শেষ আটে গিয়েছিলেন জার্মানির তিরন্দাজকে হারিয়ে। ওই ম্যাচে শুরু থেকেই দীপিকা দারুণ ফর্মে ছিলেন। তিনি বুলস আই-তে মারছিলেন বেশিরভাগ তির। এদিন শেষ চারের লড়াইয়ে প্রথম গেমে দীপিকা জেতেন ২৮-২৬ গেমে। চতুর্থ গেমে দীপিকা পিছিয়ে পড়েন দুই পয়েন্টে। সেটাই পার্থক্য হয়ে গিয়েছে। শেষ গেমে তাঁর শট বুলস আইয়ের অনেক বাইরে ছিল। তিনি তবুও চেষ্টা করেছেন। হারলেও তিনি তৃপ্ত ছিলেন নিজের ছন্দে। তাঁর কোচ পূর্ণিমা মাহাতো তাঁকে উদীপ্ত করছিলেন। 

দীপিকার সঙ্গে একই ইভেন্টে লড়াইতে ছিলেন ভারতের ভজন কাউর। কিন্তু তিনি আগেই লড়াই থেকে বাতিল হয়ে যান। একা লড়ছিলেন দীপিকা। তিনি বহু যুদ্ধের নায়িকা। তবুও পারলেন না বাংলার বধূ।

বাংলার বউ দীপিকার সামনের লড়াই আরও কঠিন হবে, জানাই ছিল। তিরন্দাজদের ক্ষেত্রে হাওয়া একটা বড় সমস্যা। সেইসময় হাওয়া বইলে তিরন্দাজদের কৌশল কী হয়, সেটাই আসল। তবে দীপিকা অভিজ্ঞ তিরন্দাজ। তাঁর নামে বলা হয়েছিল, তিনি অভিজ্ঞ হলেও তাঁর রিফ্লেক্স কমে গিয়েছে। সেই কারণেই দীপিকার কাছে জবাব দেওয়ার ব্যাপার ছিল। কিন্তু তিনি এবারও পদকের স্পর্শ পেলেন না।

 তিনি তিরন্দাজ বিশ্বকাপ জিতেছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও পদক পেয়েছেন। কিন্তু অলিম্পিক্সের পদক সবদিক থেকে আলাদা। তাই এই প্যারিস অলিম্পিক্স তাঁর কাছে মহা গুরুত্বপূর্ণ। বাংলার নামী তিরন্দাজ রাহুল বন্দ্যোপাধ্যায়ও জানালেন, দীপিকার পদক জয় এবার হাই টাইম। এবারই জিততে হবে। পরেরবার দীপিকা লড়ার সুযোগ পাবে না। রাহুলের স্বপ্ন পূরণ হল না, সঙ্গে দীপিকারও।


```