Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

আরইজিতের হ্যাটট্রিক, জুনিয়র বিশ্বকাপে কোরিয়াকে ৪-২ গোলে হারাল ভারত

দুর্দান্ত শুরু করল ভারতীয় জুনিয়র হকি দল। তারা মালয়েশিয়ার কুয়ালালামপুরে কোরিয়াকে ৪-২ গোলে হারিয়েছে দেশের ছেলেরা।

আরইজিতের হ্যাটট্রিক, জুনিয়র বিশ্বকাপে কোরিয়াকে ৪-২ গোলে হারাল ভারত

শেষ আপডেট: 5 December 2023 19:36

দ্য ওয়াল ব্যুরো: দুর্দান্ত শুরু করল ভারতীয় জুনিয়র হকি দল। তারা মালয়েশিয়ার কুয়ালালামপুরে কোরিয়াকে ৪-২ গোলে হারিয়েছে । ভারতের হয়ে হ্যাটট্রিক করেছেন আরইজিত সিং হুন্ডাল। ম্যাচের ১১, ১৬ ও ৪১ মিনিটে গোল করেছেন আরইজিত। বাকি একটি গোল করেছেন আমনদীপ সিং। কোরিয়ার হয়ে দুটি গোল করেন দোহউম লিম (৩৮ মিনিট) ও মিঙ্কওম কিম (৪৫ মিনিট)।

মেগা আসরে জুনিয়র হকি দল দারুণ শুরু করল। উদ্বোধনী ম্যাচে দাপটে জিতল ভারত। তারা পরের ম্যাচ খেলবে ৭ ডিসেম্বর স্পেনের বিরুদ্ধে। ম্যাচের তৃতীয় কোয়ার্টারের মধ্যেই আরইজিত তিনটি গোল করে দলের জয়কে অনেক আগেই সুনিশ্চিত করেছেন।

জুনিয়র বিশ্বকাপে ভারতীয় মেয়েদের পারফরম্যান্সও বেশ ভাল। তারাও উদ্বোধনী ম্যাচে কানাডাকে একডজন গোলে হারিয়েছিল। সেই ছন্দ দেখা গেল ছেলেদের খেলাতেও। তারা এদিন শুরুই করেছিল দুরন্ত গতিতে। কোরিয়ার রক্ষণভাগকে বোকা বানিয়ে বারবার আক্রমণে গিয়েছে ভারতীয় তারকারা। তার সুফলও পেয়েছে ম্যাচ শুরু হতে না হতেই।

ভারতীয় দল পেনাল্টি কর্নার থেকে নিজেদের কাজটি ঠিকঠাক করতে পেরেছে। ম্যাচের ১১ মিনিটে আরইজিত সিং গোল করে প্রথম বিপক্ষের কফিনে আঘাত হানেন। ভারতীয় দলের জুনিয়র তারকারা মাঝমাঠ বরাবর আক্রমণ করেছেন। তাতেই প্রতিপক্ষ দল বেশি চাপে পড়ে গিয়েছে।  

ম্যাচের শেষ কোয়ার্টারে দুটি দলই গোলের অনেক সুযোগ পেয়েছিল।  কিন্তু কাজে লাগাতে পারেনি তারা। তবে তার আগেই ভারতীয় দল সংঘবদ্ধ আক্রমণে নাজেহাল করে দিয়েছে প্রাক্তন বিশ্বসেরা কোরিয়া দলকে। 


```