Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ধরুন আপনার কাছে চারটে ৫০০ টাকার নোট...... বিগ বি'র টুইটে কীসের টুইস্ট?

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে তিনি রসিক বলেই পরিচিত। ব্যারিটোন ভয়েসে মেজাজ ধরা পড়লেও সমসাময়িক বিষয় নিয়ে রসিকতা করা তাঁর স্বভাব। এ বারও সেটা পাল্টালো না। হালফিলের সবচেয়ে বিতর্কিত বিষয় 'বাউন্ডারির হিসেবে ইংল্যান্ডের বিশ্বকাপ জেতা' নিয়েও দারুণ মজার

ধরুন আপনার কাছে চারটে ৫০০ টাকার নোট...... বিগ বি'র টুইটে কীসের টুইস্ট?

শেষ আপডেট: 16 July 2019 12:39

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে তিনি রসিক বলেই পরিচিত। ব্যারিটোন ভয়েসে মেজাজ ধরা পড়লেও সমসাময়িক বিষয় নিয়ে রসিকতা করা তাঁর স্বভাব। এ বারও সেটা পাল্টালো না। হালফিলের সবচেয়ে বিতর্কিত বিষয় 'বাউন্ডারির হিসেবে ইংল্যান্ডের বিশ্বকাপ জেতা' নিয়েও দারুণ মজার একটা টুইট করেছেন অমিতাভ বচ্চন। বিগ বি টুইটে লিখেছেন, "ধরুন আপনার কাছে ২০০০ টাকা আছে। আমার কাছেও তাই আছে। আপনার কাছে ৪টে ৫০০ টাকার নোট আছে। আমার কাছে ১টা ২০০০ টাকার নোট রয়েছে। তাহলে কে বড়লোক?" অমিতাভের টুইটে এরপরেই রয়েছে টুইস্ট। বিগ বি লিখেছেন তাঁর এই প্রশ্নের জবাবে আইসিসি বলবে, যাঁর কাছে ৪টে ৫০০ টাকার নোট রয়েছে তিনিই বড়লোক। নিজের টুইটে আইসিসি-কে যে কটাক্ষ করেছেন অমিতাভ, সে কথা বলার অপেক্ষা রাখে না। ১৪ জুলাই ছিল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ১০০ ওভারের টানটান খেলা। তারপর সুপার ওভার। কিন্তু তারপরেও বিজয়ী দলের নাম ঘোষণা করা যাচ্ছিল না। কারণ ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের রান ছিল একই। এরপরেই এল সেই 'অদ্ভুত' নিয়ম। যার কথা এর আগে কেউ কোনওদিন শোনেননি। কোন দল ক'টা বাউন্ডারি মেরেছে, তার উপর নির্ভর করেই নাকি ঠিক করা হবে কে জয়ী হবেন। দুর্ভাগ্য যে এই জায়গায় ইংল্যান্ডকে বিট করতে পারেনি নিউজিল্যান্ড। অতএব কাপ উঠল আয়োজক দেশের হাতেই। বিশ্বকাপের দরবারে আইসিসি-র এমন হাস্যকর ডিসিশন নেওয়ার ধরন দেখে ইংল্যান্ড দলকে ট্রোল করতে শুরু করেন নেটিজেনরা। ক্ষোভে ফেটে পড়েন ক্রিকেট প্রেমীরা। অনেকেই বলছেন, সুপার ওভারেও যখন নিষ্পত্তি হলো না তখন অন্য কিছু করা যেত। কিন্তু এ ভাবে বাউন্ডারির হিসেবে চ্যাম্পিয়ন করা ঠিক হয়নি। কেউ বলছেন, দু’দলকেই জয়ী ঘোষণা করে কাপ শেয়ার করতে পারত আইসিসি। তাহলেই হয়তো ক্রিকেট জিতত। কেউ বা বলছেন, নিজেদের অপদার্থতা আবারও প্রমাণ করেছে আইসিসি। এর আগেও একাধিকবার আইসিসির নিয়ম নিয়ে প্রশ্ন উঠেছে। ডাকওয়ার্থ লুইস থেকে শুরু করে একাধিক নিয়মে যে ঘাটতি আছে, তা নিয়ে বারবার সরব হয়েছেন প্রাক্তন ক্রিকেটাররাও। এ বার মজার ছলে হলেও আইসিসি-কে বিঁধলেন বিগ বি।

```