Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

অজয় জাদেজাকে দেখা যাবে অন্য ভূমিকায়, নীতা আম্বানির দলে চাকরি পেলেন প্রাক্তন অধিনায়ক!

অনেকেই বিশ্বকাপের পর দাবি করেছিলেন, আফগানিস্তানের এই উত্থানের পিছনে অজয়ের ভূমিকা অনস্বীকার্য! এবার সেই সাফল্যের ওপর ভর করেই জাদেজা পেলেন নতুন চাকরি।

অজয় জাদেজাকে দেখা যাবে অন্য ভূমিকায়, নীতা আম্বানির দলে চাকরি পেলেন প্রাক্তন অধিনায়ক!

শেষ আপডেট: 13 January 2024 16:54

দ্য ওয়াল ব্যুরো: সদ্য সমাপ্ত একদিনের বিশ্বকাপে 'আন্ডারডগ' হিসেবে ভারতে এসেছিল আফগানিস্তান। সেই বিশ্বকাপ অভিযানে আফগানদের অবিশ্বাস্য পারফরম্যান্স নজর কেড়েছিল সকলের। তা ছিল যেন এক রূপকথার গল্প। বিশ্বকাপ শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অজয় জাদেজা মেন্টর হিসেবে দায়িত্ব নেন রশিদদের। অনেকেই বিশ্বকাপের পর দাবি করেছিলেন, আফগানিস্তানের এই উত্থানের পিছনে অজয়ের ভূমিকা অনস্বীকার্য! এবার সেই সাফল্যের ওপর ভর করেই জাদেজা পেলেন নতুন চাকরি।

জানা গেছে, নীতা আম্বানির থেকে চাকরির অফার পেয়েছে প্রাক্তন ভারতীয় অধিনায়ক। সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত এক টি২০ টুর্নামেন্টে মুম্বই এমিরেটস দলের সঙ্গে চুক্তি হয়েছে অজয়ের। এই দলটি মুম্বই ইন্ডিয়ান্সের অংশ বিশেষ। জানা যাচ্ছে, এমআই এমিরেটস দলের ব্যাটিং কোচের ভূমিকায় দেখা যাবে অজয় জাডেজাকে।

রশিদ খানদের দায়িত্ব নিয়ে অজয় আফগানিস্তান দলের মানসিকতা পরিবর্তন করেছিলেন। বিশ্বকাপের চলাকালীন রশিদ বলেছিলেন, অজয় দলে মেন্টর হয়ে আসায় অনেক কিছু পাল্টে গেছে। তাঁর থেকে এমন কিছু টেকনিক শেখা গেছে যা মাঠে কাজে লেগেছে। 

বিশ্বকাপে খেলার আগে পর্যন্তও আফগানিস্তানকে নিয়ে খুব একটা মাথা ঘামাতে রাজি ছিল না বিশ্ব ক্রিকেটের 'দাদা'রা। এখন এই আফগানিস্তানই সবচেয়ে প্রতিদ্বন্ধী বলা চলে। বিশ্বকাপে পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মতো বিশ্বকাপজয়ী দলকে হারিয়ে চমকে দিয়েছিলেন মহম্মদ নবিরা।

অজয় জাদেজা, ১৯৯২ থেকে ২০০০ পর্যন্ত ভারতীয় দলের সঙ্গে যুক্ত ছিলেন। এই সময়ের মধ্যে তিনি ১৫টি টেস্ট ম্যাচ ও ১৯৬টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ভারতের হয়ে। ভারতীয় দলের অধিনায়কও হয়েছিলেন অজয়।  তারপর একসময় ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বিসিসিআই অজয়কে ভারতীয় ক্রিকেটে নির্বাসিত করে। ভারতীয় ক্রিকেট থেকে দূরে থাকলেও ক্রিকেট থেকে অজয় কখনওই দূরে যাননি। কমেন্ট্রি করেছেন। আফগানিস্তান দলের মেন্টরও হয়েছেন। এবার পেলেন আরও এক দায়িত্ব।


```