Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইউরোপ জয় করে এবার লাল-হলুদে! ভারতীয় দলের তারকা ফরোয়ার্ড জ্যোতি চৌহানকে দলে নিল ইস্টবেঙ্গল

ইমামি ইস্টবেঙ্গল উইমেন এফসিতে বড় চমক! ভারতীয় দলের তারকা ফরোয়ার্ড জ্যোতি চৌহান ২০২৫-২৬ মরসুম পর্যন্ত লাল-হলুদের জার্সিতে খেলবেন। দিনামো জাগরেবের পর এবার দেশের মাঠে নতুন স্বপ্ন নিয়ে ফিরলেন এই ইউরোপজয়ী ফুটবলার।

ইউরোপ জয় করে এবার লাল-হলুদে! ভারতীয় দলের তারকা ফরোয়ার্ড জ্যোতি চৌহানকে দলে নিল ইস্টবেঙ্গল

জ্যোতি চৌহান

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 5 November 2025 21:28

দ্য ওয়াল ব্যুরো: ইমামি ইস্টবেঙ্গল উইমেন এফসি দলে বড় চমক। আসন্ন মরসুমের জন্য ভারতীয় মহিলা ফুটবল দলের তারকা ফরোয়ার্ড জ্যোতি চৌহান-কে সই করাল ক্লাব। ২০২৫-২৬ মরসুমের শেষ পর্যন্ত তিনি ইস্টবেঙ্গলের জার্সিতে খেলবেন এবং তাঁর জার্সি নম্বর হবে ৯৯। আসন্ন AFC উইমেন্স চ্যাম্পিয়নস লিগ এবং ইন্ডিয়ান উইমেন্স লিগ (IWL)-এর জন্য তাঁকে দলে নেওয়া হয়েছে।

মধ্যপ্রদেশের সারদারপুর শহরের মেয়ে জ্যোতি চৌহানের ফুটবল যাত্রা শুরু হয়েছিল আর্থিক কষ্টের বিরুদ্ধে লড়াই করে। নিজের রাজ্য দলের হয়ে সফলভাবে জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলার পর তিনি মুম্বই উইমেন্স লিগে কেনক্রে এফসি-র হয়ে সর্বোচ্চ গোলদাতা হন।

এরপর তিনি গোকুলম কেরালা এফসি-তে যোগ দেন এবং ২০২১-২২ মরসুমে ইন্ডিয়ান উইমেন্স লিগ (IWL) চ্যাম্পিয়নশিপ জেতেন। একই বছর কেরালা উইমেন্স লিগে 'সেরা খেলোয়াড়'-এর সম্মান পান।

জ্যোতির জীবনের সবচেয়ে বড় মাইলফলক আসে পরের মরসুমে, যখন ক্রোয়েশিয়ার বিখ্যাত ক্লাব দিনামো জাগরেব তাঁকে দলে নেয়। ইউরোপের ক্লাবে দুই মরসুম খেলার সময় জ্যোতি একাধিক রেকর্ড গড়েন। দিনামো জাগরেবের হয়ে ক্রোয়েশিয়ান উইমেন্স ফুটবল কাপ জেতেন (২০২৩-২৪)।

তিনিই প্রথম ভারতীয় মহিলা ফুটবলার যিনি ইউরোপীয় ক্লাবের হয়ে হ্যাটট্রিক করেছেন (ZNK Agram-এর বিরুদ্ধে)। জাতীয় দলের জার্সিতেও জ্যোতি সফল। ভারতের হয়ে সাতটি ম্যাচ খেলা এই ফরোয়ার্ড ২০২৪ সালের সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিরুদ্ধে ৫-২ জয়ের ম্যাচে নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি করেন।

জ্যোতির দলে যোগদান নিয়ে ইস্টবেঙ্গল উইমেনের প্রধান কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ অত্যন্ত আশাবাদী। তিনি বলেন, "জ্যোতিকে আমি ছোটবেলা থেকেই চিনি। সময়ের সঙ্গে সঙ্গে ও এক পরিণত ও আত্মবিশ্বাসী ফুটবলার হিসেবে গড়ে উঠেছে। ক্রোয়েশিয়ায় খেলার অভিজ্ঞতা ওকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। আমাদের দলের স্টাইলের সঙ্গে ও খুব ভালোভাবে মানিয়ে নেবে।"

ইস্টবেঙ্গলে যোগ দিয়ে উচ্ছ্বসিত জ্যোতি চৌহান এটিকে স্বপ্নপূরণ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, "আমাদের সামনে ব্যস্ত মরসুম, এবং আমি চাই এই ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগ ও আইডব্লিউএল-এ সর্বোচ্চটা দিতে। কোচ অ্যান্থনি আমার কেরিয়ারে বড় ভূমিকা নিয়েছেন, তাঁর সঙ্গে কাজ করতে পারব বলে আমি খুশি। ইস্টবেঙ্গল সমর্থকদের ভালবাসাটা অনন্য, তাঁদের গর্বিত করাই এখন আমার লক্ষ্য।"


```