Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

নির্জন সৈকতে প্রেমের উতল হাওয়া! মাহিকা শর্মার সঙ্গে অন্তরঙ্গ ছবিতে ভাইরাল হার্দিক

হার্দিকের শেয়ার করা ফটো সিরিজে মাহিকার সঙ্গে নানান ফ্লেভারের অন্তরঙ্গ মুহূর্ত। এক ছবিতে দু’জনকে দেখা যাচ্ছে সি–বিচে একান্তে সময় কাটাতে। 

নির্জন সৈকতে প্রেমের উতল হাওয়া! মাহিকা শর্মার সঙ্গে অন্তরঙ্গ ছবিতে ভাইরাল হার্দিক

হার্দিক ও মাহিকা

রূপক মিশ্র

শেষ আপডেট: 5 November 2025 17:52

দ্য ওয়াল ব্যুরো: আবারও ব্যক্তিগত জীবনের ছবি নিয়ে চর্চার কেন্দ্রে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। প্রেমিকা মাহিকা শর্মাকে (Mahieka Sharma) নিয়ে নতুন ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে সরগরম নেটদুনিয়া। সমুদ্রতীরে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামনে আসার পরই রকমারি প্রতিক্রিয়ায় উপচে পড়েছে সোশ্যাল মিডিয়া!

হার্দিকের শেয়ার করা ফটো সিরিজে মাহিকার সঙ্গে নানান ফ্লেভারের অন্তরঙ্গ মুহূর্ত। এক ছবিতে দু’জনকে দেখা যাচ্ছে সি–বিচে একান্তে সময় কাটাতে। আরেকটিতে হাসিখুশি ভঙ্গিতে পোজ দিয়েছেন তাঁরা। অন্য একটি ফ্রেমে দেখা যাচ্ছে, গাড়ি ধোয়ার সময় মাহিকা মজা করে হার্দিককে ‘টিজ’ করছেন। পোস্টের শেষ দিকে হার্দিকের ছেলে আগস্টিয়াও (Agastya) সশরীরে হাজির! ক্যাপশনে হার্দিক কোনও কথাই লেখেননি—শুধু ইমোজির ব্যবহার। কিন্তু তাতেই মুহূর্তে ছবি ভাইরাল!

প্রসঙ্গত, গত মাসে মাহিকার সঙ্গে জন্মদিনও (October 11) সেলিব্রেট করেছেন হার্দিক। মালদ্বীপে (Maldives) একটি সমুদ্রতীরবর্তী রিসর্টে গিয়েছিলেন দু’জনে। তারপরই ক্রমান্বয়ে আপলোড হতে থাকে জন্মদিনের কেক, সৈকতে হাঁটার ভিডিও এবং পার্টি নাইটের ছবিগুলো। পুরো উদ্যাপন ছিল ঘরোয়া, সীমিত পরিসরে।

এর আগে, ২০২০ সালে কোভিডের সময় নাতাশা স্টানকোভিচকে (Natasa Stankovic) বিয়ে করেছিলেন হার্দিক। চার বছরের সম্পর্কের পর গত বছর জুলাইয়ে বিচ্ছেদের ঘোষণা। এক বিবৃতিতে হার্দিক বলেন, ‘চার বছর একসঙ্গে কাটানোর পর আমরা পরস্পরের সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ছেলে আগস্টিয়া সবসময় আমাদের জীবনের কেন্দ্রবিন্দু থাকবে।’


```