Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

চারমাস পর ভারতীয় টেস্ট দলে ফিরলেন ঋষভ পন্থ, এবার‌ও উপেক্ষিত মহম্মদ শামি

চার মাস পর টেস্ট দলে ফিরলেন ঋষভ পন্থ। দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। তবে ফের উপেক্ষিত মহম্মদ শামি। জানুন বিস্তারিত।

 

চারমাস পর ভারতীয় টেস্ট দলে ফিরলেন ঋষভ পন্থ, এবার‌ও উপেক্ষিত মহম্মদ শামি

মহম্মদ শামি ও ঋষভ পন্থ

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 5 November 2025 20:26

দ্য ওয়াল ব্যুরো: ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের জন্য বুধবার (৫ নভেম্বর) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। সেখানেই দলের সহ-অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটার হিসাবে প্রত্যাবর্তন ঘটল ঋষভ পন্থের।

মাস চারেক আগে ইংল্যান্ড সফরে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। জুলাইয়ে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে পায়ে চোট পান তিনি। তারপর একটা দীর্ঘ সময় চিকিৎসা ও রিহ্যাবে কাটাতে হয় তাঁকে। চোটের কারণে এর মাঝখানে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গিয়েছিলেন। তবে সদ্য মাঠে ফিরেছেন তিনি। India A দলের অধিনায়ক হিসাবে দক্ষিণ আফ্রিকা A-র বিরুদ্ধে বেসরকারি টেস্ট সিরিজ খেলছেন এবং প্রথম ম্যাচেই ৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলে নিজের ফিটনেসের প্রমাণ‌ও দিয়েছেন।

বুধবার ভারতের ১৫ সদস্যের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে তা এরকম- শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক/উইকেটকিপার), যশস্বী জৈয়সওয়াল, কে.এল. রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরা, অক্ষর পটেল, নীতিশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, আকাশ দীপ।

স্পিন বিভাগে কুলদীপ যাদবের সঙ্গে থাকছেন অক্ষর ও জাদেজা, আর পেস বোলিংয়ের দায়িত্বে বুমরা–সিরাজ। যদিও চলতি রণজি মরসুমে ভালো পারফরমেন্স সত্ত্বেও মহম্মদ শামিকে এবার‌ও উপেক্ষা করা হয়েছে।

প্রসঙ্গত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের এই সিরিজের প্রথম ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন আগামি ১৪ নভেম্বর। দ্বিতীয় টেস্ট ২২ নভেম্বর থেকে গুয়াহাটিতে। এটাই স্টেডিয়ামের প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ হতে চলেছে। সূত্রের খবর আগামি সোমবার ভারতীয় দল কলকাতায় পা রাখতে চলেছে। এদিকে টেস্টের পর তিনটি ওয়ানডে ও পাঁচটি টি২০ হবে ভারত–দক্ষিণ আফ্রিকার মধ্যে।


```