Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বাবরদের কটাক্ষ করতে গিয়ে ঐশ্বর্যকে টেনে আনলেন রাজ্জাক! তীব্র বিতর্কে পাক অলরাউন্ডার

রাজ্জাককে নিয়ে দারুণ বিতর্ক হচ্ছে। রাজ্জাকের এই কথা শুনে হেসে ওঠেন মঞ্চে থাকা আফ্রিদি-গুলরা।

বাবরদের কটাক্ষ করতে গিয়ে ঐশ্বর্যকে টেনে আনলেন রাজ্জাক! তীব্র বিতর্কে পাক অলরাউন্ডার

শেষ আপডেট: 14 November 2023 18:48

দ্য ওয়াল ব্যুরো: তীব্র বিতর্কে জড়িয়ে গেলেন আব্দুল রাজ্জাক। তিনি পাক ক্রিকেটারদের সমালোচনা করতে গিয়ে ঐশ্বর্য রাই বচ্চনের প্রসঙ্গ টেনে এনেছেন। এই কুরুচিকর মন্তব্যের জেরে পাকিস্তানের নামী প্রাক্তন অলরাউন্ডারকে নিয়ে জোর সমালোচনা হচ্ছে।

চলতি বিশ্বকাপে পাক দল কেন ব্যর্থ হল, সেই নিয়ে আলোচনায় বসেছিলেন পাক ক্রিকেটারদের একাংশ। সেই আলোচনাসভায় রাজ্জাক আচমকা বলে বসেন, ‘‘পাকিস্তান দলের এই হালের জন্য আমাদের দেশের বোর্ড কর্তারা দায়ী। তাঁরা ভেবেছিলেন ভাল কোচ নিয়োগ করলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। তা যে নয়, সেটি ভাবা উচিত ছিল। শুধু তাই নয়, কোচ নিয়োগ করলেই যে সবটা হয়ে যাবে তা নয়। তা হলে তো ঐশ্বর্য রাইকে বিয়ে করলেই সন্তানকে দেখতে সুন্দর হবে! সবসময় সেটা হয় কি?’’

এই কথার পরেই রাজ্জাককে নিয়ে দারুণ বিতর্ক হচ্ছে। রাজ্জাকের এই কথা শুনে হেসে ওঠেন মঞ্চে থাকা আফ্রিদি-গুলরা। হাততালি দিয়ে রাজ্জাকের কথার সমর্থনও করেন দুই পাক তারকা। ঘটনার ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। তার পরেই নেটিজেনদের তোপের মুখে পড়েন রাজ্জাক।

মনে করা হচ্ছে, এমন মন্তব্যের ফলে ঐশ্বর্য ও তাঁর পরিবারের সকলের অপমান হয়েছে। নিজেদের জাতীয় দলের ব্যর্থতার দৃষ্টান্ত দিতে গিয়ে তিনি যে এমন বলতে পারে, সেটি কেউই ভাবতে পারেননি। 

পাক দলের প্রাক্তন অলরাউন্ডার এও বলছেন, ‘‘আমি পাক ক্রিকেট বোর্ড কর্তাদের উদ্দেশে বলছি, যখন আমি জাতীয় দলে খেলতাম তখন আমার অধিনায়ক ইউনিস খানের উপর আমার পুরো ভরসা ছিল। আমি জানতাম ও পাকিস্তান টিমকে জেতাতে চায়। যে কারণে আমরা নিজেদের সেরাটা দিয়ে সেই সময় খেলতাম। এখন যে পাক দলকে নিয়ে কথা হচ্ছে, তাদের মধ্যে ভাল খেলার তাগিদই নেই।’’

রাজ্জাক এও বলছেন, ভাল কোচ নিয়ে এলাম, তারকারা থাকল, অথচ মাঠে নেমে ভাল খেলার তাগিদ নেই। এমন করলে বর্তমান পাক দলের মতোই হাল হবে, যাদের মধ্যে কোনও দিশা নেই।


```