Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘এবার কি আধারও পাঠাব নাকি?’ ভক্তের সন্দেহের রসিক জবাবে ভাইরাল শচীন

তেন্ডুলকর রেডিট প্ল্যাটফর্মে আয়োজন করেছিলেন ‘আস্ক মি এনিথিং’ (Ask Me Anything) সেশন। সেখানে অসংখ্য ভক্ত নানা প্রশ্নে তাঁকে ঘিরে ধরেন।

‘এবার কি আধারও পাঠাব নাকি?’ ভক্তের সন্দেহের রসিক জবাবে ভাইরাল শচীন

শচীন তেন্ডুলকর

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 26 August 2025 08:13

দ্য ওয়াল ব্যুরো: শচীন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) চেনার জন্য আধার কার্ড (Aadhar Card) চাই? কিংবদন্তি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার (Former Indian Cricketer) সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে (Reddit) ভক্তদের সঙ্গে আলাপচারিতায় অংশ নিয়ে এমনই এক অদ্ভুত প্রশ্নের মুখোমুখি হলেন। আর সেই প্রশ্নের জবাবে ‘ক্রিকেটের ভগবান’ যেভাবে উত্তর দিলেন, তা মুহূর্তেই ভাইরাল (Viral)।

তেন্ডুলকর রেডিট প্ল্যাটফর্মে আয়োজন করেছিলেন ‘আস্ক মি এনিথিং’ (Ask Me Anything) সেশন। সেখানে অসংখ্য ভক্ত নানা প্রশ্নে তাঁকে ঘিরে ধরেন। কেউ ক্রিকেটের স্মৃতি উস্কে দেন, কেউ বা ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল প্রকাশ করেন। এমন সময় একজন মজার ছলে লিখে দেন, “আপনি সত্যিই শচীন তেন্ডুলকর তো? প্রমাণের জন্য একটা ভয়েস নোট পাঠান দেখি।”

এর উত্তরে শচীন প্রথমেই নিজের ছবি শেয়ার করেন— যেখানে তিনি প্রশ্নটা একটি বড় স্ক্রিনে দেখাচ্ছেন, বোঝাতে যে উত্তর দিচ্ছেন তিনিই। তবে এখানেই থেমে থাকেননি তিনি। তাঁর রসিকতা ভরা মন্তব্যে বলেন, “এখন কি আধার কার্ডও পাঠাতে হবে নাকি?” (Abhi Aadhar bhi bheju kya?)। মুহূর্তে ভক্তরা হেসে গড়াগড়ি খান। মনে পড়ে যায় খেলোয়াড়ি জীবনে সতীর্থদের সঙ্গে তাঁর নানা দুষ্টুমির কাহিনি।

আধার, যা আসলে ভারতের সব বাসিন্দার জন্য একটি বারো অঙ্কের ইউনিক নম্বর, বিশ্বের বৃহত্তম বায়োমেট্রিক পরিচয়পত্র ব্যবস্থা। শচীনের সেই রসিক মন্তব্যে নেট দুনিয়ায় মজা এবং উচ্ছ্বাস দুই-ই ছড়িয়ে পড়ে।

আলাপচারিতায় শুধু রসিকতাই নয়, স্মৃতিচারণাও করেন এই কিংবদন্তি। তিনি জানান, প্রথম দিন থেকেই তিনি বুঝেছিলেন ইংল্যান্ড ব্যাটার জো রুট বড় মাপের খেলোয়াড় হবেন। ২০১২ সালে নাগপুরে রুটের অভিষেক টেস্টে তাঁর খেলা দেখে শচীন সতীর্থদের বলেছিলেন, “তোমরা ইংল্যান্ডের ভবিষ্যৎ অধিনায়ককে দেখছ।” রুট যেভাবে পিচ বুঝছিলেন এবং সহজেই স্ট্রাইক রোটেট করছিলেন, তাতে তিনি মুগ্ধ হয়েছিলেন।

সাম্প্রতিক অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে রুট ১৩ হাজার টেস্ট রান পূর্ণ করে ফেলেছেন, যা শচীনকেও অবাক করেছে। বর্তমানে তাঁর রান ১৩,৫৪৩— শুধু ২,৩৭৮ রান পিছনে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়কের বিশ্বরেকর্ড (১৫,৯২১)-এর থেকে।

একদিকে ভক্তদের সঙ্গে হালকা রসিকতা, অন্যদিকে আগামী দিনের ক্রিকেটারদের প্রতি অগাধ শ্রদ্ধা— এই দুই মিলিয়েই সোমবার নেট দুনিয়ায় ফের একবার সবাইকে মুগ্ধ করলেন মাস্টার ব্লাস্টার।


```