‘পেনিনসুলা হাইটস’ নামের এক আবাসনের তিন তলায় ফ্ল্যাটটি কিনেছেন অঞ্জলি। নথি অনুযায়ী, এই লেনদেনটি হয়েছিল ৩০ মে, ২০২৫-এ।

ঘুপচি ঘর কিনলেন অঞ্জলী
শেষ আপডেট: 21 August 2025 19:55
দ্য ওয়াল ব্যুরো: বিরারে ৩৯১ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনলেন মাস্টার ব্লাস্টারের (Sachin Tendulkar) স্ত্রী অঞ্জলি (Anjali Tendulkar)। যা আমার-আপনার ঘরের চেয়েও ছোট। সম্পত্তি রেজিস্ট্রেশনের নথি অনুযায়ী, ফ্ল্যাটটির ( New Flat) দাম ৩২ লক্ষ টাকা।
‘পেনিনসুলা হাইটস’ নামের এক আবাসনের তিন তলায় ফ্ল্যাটটি কিনেছেন অঞ্জলি। নথি অনুযায়ী, এই লেনদেনটি হয়েছিল ৩০ মে, ২০২৫-এ। ফ্ল্যাট কেনার সময় স্ট্যাম্প ডিউটি বাবদ ১.৯২ লক্ষ টাকা এবং রেজিস্ট্রেশন ফি হিসেবে ৩০ হাজার টাকা জমা দেওয়া হয়েছে। তবে মহিলা ক্রেতা হওয়ায় ১ শতাংশ ছাড় পেয়েছেন শচীন-পত্নী। মহারাষ্ট্রে মহিলা গৃহস্বত্বাধিকারীদের জন্য এই সুবিধা রয়েছে। রাজ্যজুড়ে স্ট্যাম্প ডিউটির হার শহরভেদে ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত।
স্থানীয় ব্রোকারদের দাবি, বিরারে আবাসিক সম্পত্তির দাম জায়গার উপর প্রতি বর্গফুটে ৬ হাজার টাকা থেকে শুরু করে ৯ হাজার টাকারও বেশি। মুম্বই মেট্রোপলিটন অঞ্চলের অন্তর্গত বিরার, শহরের কেন্দ্র থেকে উত্তর দিকে।
এমন নয় যে সেলেব্রিটি পরিবারগুলির রিয়েল এস্টেটে বিনিয়োগ একেবারে নতুন ঘটনা। এর আগে বলিউড অভিনেতা শাহরুখ খানের স্ত্রী তথা ইন্টিরিয়র ডিজাইনার গৌরী খান চলতি বছরই খার পশ্চিমে ৭২৫ বর্গফুটের একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন পরিবারের কর্মীদের জন্য। যার মাসিক ভাড়া ১.৩৫ লক্ষ টাকা। তিন বছরের জন্য চুক্তি হয়েছিল সেই বাড়ির, যা শাহরুখ-গৌরীর অস্থায়ী বাসভবন পালি হিল থেকে মাত্র ১০০ মিটার দূরে। বর্তমানে তাঁদের ‘মান্নত’ বাংলোয় সংস্কারের কাজ চলছে।