Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ISL: জয়ের হ্যাটট্রিক হল না, এগিয়ে থেকেও আইএসএলে প্রথম হার ইস্টবেঙ্গলের

শুক্রবার জামশেদপুর এফসির ( Jamshedpur FC) বিরুদ্ধে আইএসএলের তৃতীয় ম্যাচ খেলতে নামে ইস্টবেঙ্গল (East Bengal Fc)। স্পোর্টিং ক্লাব দিল্লি এবং নর্থইস্টকে (North Easth FC) হারিয়ে এগিয়ে থেকেও জামশেদপুরের কাছে জয়ের রথ থামলো ইস্টবেঙ্গলের। এই মুহূর্তে পয়েন্টে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। 

ISL: জয়ের হ্যাটট্রিক হল না, এগিয়ে থেকেও আইএসএলে প্রথম হার ইস্টবেঙ্গলের

শেষ আপডেট: 27 February 2026 21:01

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার জামশেদপুর এফসির ( Jamshedpur FC) বিরুদ্ধে আইএসএলের তৃতীয় ম্যাচ খেলতে নামে ইস্টবেঙ্গল (East Bengal Fc)। স্পোর্টিং ক্লাব দিল্লি এবং নর্থইস্টকে (North Easth FC) হারিয়ে এগিয়ে থেকেও জামশেদপুরের কাছে জয়ের রথ থামলো ইস্টবেঙ্গলের। এই মুহূর্তে পয়েন্টে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। 

এই দিনের ম্যাচে আন্টন সোজবার্গ লালহলুদ জার্সি গায়ে অভিষেক করতে দেখা যায়। মহম্মদ রশিদ, মিগুয়েল এবং ইউসেফকে ইস্টবেঙ্গলের প্রথম একাদশে খেলতে দেখা যায়। জামশেদপুর এফসির বিরুদ্ধেও ইঞ্জুরির কারণে দলে নেই সাউল ক্রেসপ। ইস্টবেঙ্গল প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার জন্যই এই দল সাজান অস্কার। অন্যদিকে জামশেদপুর দলে ছিল একগুচ্ছ প্রাক্তন ইস্টবেঙ্গল তারকা খেলয়ার। প্রথম একাদশে রয়েছে তালাল, মেসি বাউলি এবং মার্ক জোথানপুইয়া।

জামশেদপুর এফসি

ম্যাচের প্রথম থেকেই দুই দলকে বেশ ধীর গতিতে খেলতে দেখা যায়। ম্যাচের প্রথম ১০ মিনিটে কোন দলকেই তেমন আক্রমনাত্মক ফুটবল খেলতে দেখা যায়নি। ম্যাচের ৮ মিনিটের মাথায় জামশেদপুরের হয়ে মেসি বাউলি গোল করলেও সেটি অফসাইড হয়ে বাতিল যায়।

ম্যাচের ১৮ মিনিটের মাথায় তালাল একটি ফ্রিকিক একটুর জন্য গোলের সুযোগ নষ্ট করে।  ম্যাচের ২০ মিনিটের পর থেকে দুই দলকেই বেশ আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায়। ১৮ মিনিটে লালচুনলুঙ্গা হলুদ কার্ড খাওয়ার ফলে ২৪ মিনিটে প্রথম পরিবর্তন করতে হয় অস্কারকে। লালচুনলুঙ্গার জায়গায় মাঠে আসে মহম্মদ রকিপ।

ম্যাচের ৪১ মিনিটের মাথায় বিপিন সিং এর ক্রস থেকে এডমুন্ডের দুরন্ত শটে গোল করে ফেলে। প্রথমার্ধের আগেই একগোল এগিয়ে যায় লাল হলুদ বাহিনী। ৪৪ মিনিটে মিগুয়েলের সামনে গোল করার সুযোগ এলেও গোল করতে ব্যার্থ হয়। ইস্টবেঙ্গল ১ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ হয়।
 

 

দ্বিতীয়ার্ধের শুরুতে থেকেই জামশেদপুর এফসি আক্রমণের চাপ ফেলে লাল হলুদ বাহিনীর উপর। ম্যাচের ৬০ মিনিটের মাথায় জামশেদপুর এফসি একটি কর্নার থেকে স্টিভেন এজের হেড থেকে গোল করে। ম্যাচের সমতা ফেরায় জামশেদপুর এফসি। ম্যাচের ৬৭ মিনিটে ইউসেফ একটি সুযোগ পেলেও গোলের মুখ খুলতে ব্যর্থ।

ম্যাচের ৬৯ মিনিটে ইস্টবেঙ্গল তিনটি পরিবর্তন আনে। এডমুন্ড, বিপিন এবং আন্টন পরিবর্তে মাঠে নামে নন্দকুমার, পি বি বিষ্ণু এবং সৌভিক চক্রবর্তী। জামশেদপুরের কাছে গোল হজম করার পর লাল হলুদ বাহিনী আক্রমণের আঁচ কমে যায়। ম্যাচের ৮৭ মিনিটে তালালের সুন্দর পাস থেকে জাপানি খেলয়ার রেই তাছিকাওয়া সুন্দর শটে গোল করে দেয়। এক গোলে পিছিয়ে থেকেও ২-১ গোলে এগিয়ে যায় জামশেদপুর এফসি।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শেষের দিকে লাল হলুদ বাহিনী আক্রমন করতে থাকলেও গোলের মুখ খুলতে সক্ষম হয়নি।আইএসএলের তৃতীয় ম্যাচে গিয়ে জয়ের রথ থামলো লাল হলুদ বাহিনী। এগিয়ে থেকেও তিন পয়েন্ট নষ্ট করলো অস্কাররা।


```