Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

পুজো এসেই গেল, শহরের কোথায় সস্তায় কেনাকাটা করবেন? রইল সন্ধান

দরজায় কড়া নাড়ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। দুর্গাপুজো মানেই সাজগোজ, সাবেকিয়ানা, শাড়ি, গয়না আরও কত কী। সাজগোজ আবার চাই বাজেটের মধ্যে। শহরের কোথায় গেলে পছন্দের শাড়ি বা গয়না মিলবে সস্তায়? রইল সন্ধান।

পুজো এসেই গেল, শহরের কোথায় সস্তায় কেনাকাটা করবেন? রইল সন্ধান

গার্গী দাস

শেষ আপডেট: 23 July 2025 19:36

দ্য ওয়াল ব্যুরো: দরজায় কড়া নাড়ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। দুর্গাপুজো মানেই সাজগোজ, সাবেকিয়ানা, শাড়ি, গয়না আরও কত কী। কে কোনদিন কী পরবেন, কোন শাড়ির সঙ্গে কেমন গয়না মানাবে, এই সব নিয়ে ইতিমধ্যেই মাথায় চিন্তা ঘুরছে। সাজগোজ আবার চাই বাজেটের মধ্যে। শহরের কোথায় গেলে পছন্দের শাড়ি বা গয়না মিলবে সস্তায়? রইল সন্ধান।

মধ্যবিত্তের ভরসা হাতিবাগান

উত্তর কলকাতায় কেনাকাটা মানেই বেশিরভাগ মানুষের কাছে হাতিবাগান। এখানে ৩৫০-৪০০ টাকায় দুর্দান্ত শাড়ি পেয়ে যাবেন। কটন, সিল্ক, হ্যান্ডলুম সবই সাধ্যের মধ্যে। পাশাপাশি গয়না কিনেও শেষ করতে পারবেন না। কুন্দন, টেরাকোটা ও অক্সিডাইজড কালেকশনের দারুণ সম্ভার মাত্র ৫০ টাকা থেকে এই বাজারে পেয়ে যাবেন। শুধু একটু খুঁজে দর দাম করে কিনতে হবে।

গড়িয়াহাট, দক্ষিণের হার্টথ্রব

দক্ষিণ কলকাতা মানেই গড়িয়াহাট। এখানে পা রাখলে চোখ ধাঁধিয়ে যাবে শাড়ির বাহারে। দোকান তো রয়েছে প্রচুর, ফুটপাথও কম যায় না। যেমন শাড়ি চাইবেন, তেমনই পাহেন। ৫০০ টাকার মধ্যে সুন্দর কটন আর সিন্থেটিক শাড়ি পেয়ে যাবেন। একটু ভিতরের দিকে গেলেই পাওয়া যাবেন শাড়ির একগুচ্ছ হোলসেল দোকান। গয়নার স্টলগুলোও দারুণ, দাম শুরু মাত্র ৩০-৪০ টাকা থেকে।

নিউ মার্কেট ও হগ মার্কেট হল পুরনো প্রেম

পুরনো দিনের কলকাতা যাঁরা ভালবাসেন, তাঁদের জন্য নিউ মার্কেট নস্টালজিয়া। এখানকার বহু পুরনো শাড়ির দোকানে শুরু হয়ে গেছে পুজোর অফার। অল্প টাকায় ফ্যাশনেবল ডিজাইনার শাড়ি পেয়ে যাবেন। সঙ্গে গয়নার দোকানে আছে নতুন ডিজাইনের পাথর বসানো সেট, যেগুলি হালকা সাজে একদম মানিয়ে যায়।

বড় বাজার, হোলসেল কেনাকাটার ঠিকানা

অনেকগুলো শাড়ি একসঙ্গে কম দামে কিনতে চাইলে পৌঁছে যেতে পারেন বড় বাজারে। এখানে হোলসেলে কিনলে দাম আরও কম। পুজোর আগে অনেকেই এখান থেকে শাড়ি কিনে আত্মীয়দের উপহার দেন। ৩০০ টাকাতেও শাড়ি পাওয়া যায়।

বউবাজার ও কলেজ স্ট্রিট সংলগ্ন এলাকা: গয়নার জন্য পারফেক্ট

টুকটাক গয়না তো পরা হয়েই থাকে, যদি পুজোয় সোনার গয়না কেনার প্ল্যান থাকে তাহলে বউবাজার ও কলেজ স্ট্রিটের কিছু দোকানে পৌঁছে যেতে পারেন। এছাড়া এমনি মানানসই গয়না যেমন পাথর, মুক্তো, অক্সিডাইজড, কুন্দন, সব ধরণের ডিজাইনের জন্যও এই মার্কেটে যেতে পারেন। 


```