Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

মধুশ্রীর মতো ধনতেরসে মেয়ের বিয়ের গয়না কিনবেন ? দেখে নিন পি সি চন্দ্র জুয়েলার্সের অফার

পি সি চন্দ্র জুয়েলার্সের ধনতেরস ধনবর্ষা অফারে কিনে নিন আপনার পছন্দের সোনার গয়না।

মধুশ্রীর মতো ধনতেরসে মেয়ের বিয়ের গয়না কিনবেন ? দেখে নিন পি সি চন্দ্র জুয়েলার্সের অফার

শেষ আপডেট: 25 October 2024 16:21

সোমা লাহিড়ী 

পুজোর পর থেকে আর সেভাবে মনের কথা হয়নি মিতুলের সঙ্গে শ্রেয়ার। দু'জনেই অফিসের কাজে ব্যস্ত। সেদিন অফিস যাওয়ার পথে আদরের ননদিনীকে ফোন করল শ্রেয়া। 

শ্রেয়া-কী ব্যাপার রে মিতু? এখন দেখছি প্রাণের কথা বলার জন্য আর বৌদিভাইকে দরকার পড়ছে না! কোনও প্রাণেশ্বরের খোঁজ পেয়ে গেছিস নাকি?  

মিতুল-কীযে বলো না বৌদিভাই, বোঝোই তো নতুন চাকরি...তবে একটা কেস আছে।  ভাবছিলামই বলব তোমাকে। এখন খুব তাড়ায় আছি ,অনেক লেট রান করছি। লাঞ্চ আওয়ারে কল করব তোমাকে। 

মোবাইলটা ব্যাগে রাখতে রাখতে মুচকি হাসল শ্রেয়া,নিজের মনে বলল ,হুমম ঠিক ধরেছি তাহলে। 

ঘড়িতে কাঁটায় কাঁটায় দেড়টা। সবে লাঞ্চ করতে উঠছিল শ্রেয়া। বেজে উঠল ফোন। এক্কেবারে ভিডিও কল মিতুলের। 

মিতুল- (ফিসফিস করে) এখন ফ্রি আছো? কথা বলা যাবে?  

শ্রেয়া-আমার একমাত্র ননদিনী গোপন কথা বলবে আর আমি ফ্রি থাকব না!তাই কি হয়? 

মিতুল-ধুর ইয়ার্কি মেরো না। আর শোনো কথাটা কিন্তু এখন কাউকে বলা যাবে না,দাদাভাইকেও না। প্রমিস। 

শ্রেয়া-(হাসতে হাসতে) আচ্ছা বাবা আচ্ছা, প্রমিস। এখন বল তো ব্যাপারটা। আমার কিন্তু আর তর সইছে না। 

মিতুল-আরে আমার অফিসের কলিগ বিশ্বদীপ, মানে আমরা একসঙ্গেই এই কোম্পানিতে জয়েন করেছি, মানে ও আমার মতোই সফটওয়ার এঞ্জিনিয়ার,মানে.... 

শ্রেয়া-আরে কী মানে মানে করছিস মিতু, মোদ্দা কথাটা বল, ছেলেটি কি প্রপোজ করেছে তোকে? তারপর? তুই কী বললি সেটা বল। 

মিতুল-তুমি তো দেখছি কার্ড রিডার হয়ে গেছো বৌদিভাই। পুজোয় যখন বাড়ি গেলাম তখন মেসেজ করত, 'তোমাকে খুব মিস করছি'। আর ফেরার পরেই .... 

শ্রেয়া-বুঝেছি বুঝেছি আর বলতে হবে না। কাল মা বলছিলই এবার ধনতেরসে তোর বিয়ের জন্য কিছু গয়না কিনে রাখবে।  আমরা আজই তাহলে বসছি ডিজাইন চুজ করতে। 

মিতুল-(লজ্জা পেয়ে) কী যে বলো না তুমি একেবারে বিয়েতে পৌঁছে গেলে? দাঁড়াও একটু বাজিয়ে দেখি। 

শ্রেয়া-তুই বাজাতে থাক। আমরা বাছতে থাকি মিতু। কারণ পি সি চন্দ্র জুয়েলার্সের ধনতেরস ধনবর্ষা অফার চলছে। এই সময় গয়না অর্ডার করলে মেকিং চার্জে ডিসকাউন্ট পাওয়া যাবে। আরও নানারকম অফার্স আছে। আবার রাতে কথা হচ্ছে। 

বাড়ি ফিরেই শাশুড়ি মাকে ডেকে নিয়ে আয়েস করে বসল শ্রেয়া। ল্যাপটপ অন হতেই  টাইপ করল pcchandraindia.com

মধুশ্রী-কী ব্যাপার বল তো শ্রেয়া! আজ না চাইতেই জল? অন্যসময় ডেকে ডেকে বসানো যায় না। মিতুর কিছু নতুন খবর আছে নাকি? 

শ্রেয়া-আজ না হোক কাল তো খবর হবেই মা। এখন ধনতেরস অফার চলছে। একটা সেট তো কিনে রাখতেই পারেন। 

ঘরে ঢুকতে ঢুকতে সৌভিক বলল, 'গুড ডিসিশন মা। হঠাৎ বিয়ে ঠিক হলে তাড়াহুড়ো করে গয়না কেনা মুশকিল। আর এখন তো  পি সি চন্দ্র জুয়েলার্স থেকে অনলাইনে গয়না অর্ডার করলেও ধনতেরস ধনবর্ষা অফার পাওয়া যাচ্ছে। এই সুযোগটাও তো নিতে হবে। মিতুলকেও ডেকে নাও শ্রেয়া। ওর ভাইফোঁটার গিফটটাও তো পি সি চন্দ্র জুয়েলার্স থেকেই কেনা হয় এভরি ইয়ার।' 

এক টানে কথাগুলো বলে থামল সৌভিক। 

শ্রেয়া-(মজা করে) দেখেছো মা তোমার ছেলে কত সংসারী হয়ে গেছে। বোনের বিয়ের গয়না নিয়ে ভাবছে। আডভাইস দিচ্ছে। 

ততক্ষণে মিতুল অন। গয়না দেখছে মন দিয়ে।

মিতুল-বৌদিভাই আমার কিপটে দাদার বাজেট কী এবার একটু বেড়েছে? সোয়ান মোটিফের ছোট্ট নেকলেসটা দ্যাখো,কী কিউট। 

সৌভিক-ডান 

মধুশ্রী-ইয়ার্কি না মেরে এই নেকলেস আর বালা জোড়া দ্যাখ। বেশ গলা ভরা ডিজাইন। 

মিতুল-মা ,তোমার বাজেট তো বেশ ভালই, তাহলে বার্ড নেকলেসটা দাও প্লিজ। কী ইউনিক পিস । 

মধুশ্রী-বিয়ের কনেকে ওটা মানায়? ওটা জামাইকে কিনে দিতে বলো। এখন আমি যেটা বেছেছি সেটা দ্যাখো মিতুল। 

শ্রেয়া-আচ্ছা বেশ আমি তোকে বিয়েতে বার্ড নেকলেস দেবো। এখন মার পছন্দ করা গয়নাগুলোতে কনসেনট্রেট কর। আমিও এখনই তোর জন্য অর্ডারটা দিয়ে দেবো ওই নেকলেসটা । 

সৌভিক-আমি তোকে দেবো বার্ড মোটিফের আংটি। দ্যাখ মিতু এক্কেবারে ম্যাচিং ম্যাচিং। কেমন খুজে বের করেছি বল? 

শ্রেয়া-তাহলে মা সব অর্ডার আজই করে দিলাম। এখন পি সি চন্দ্র জুয়েলার্স অনলাইন শপিংয়ে মেকিং চার্জে 25% ডিসকাউন্ট দিচ্ছে। হীরেতে ফ্ল্যাট 10% তিরিশে অক্টোবর অবধি অর্ডারে এই ধনতেরস ধনবর্ষা অফার আছে। 

সৌভিক-শুধু কি তাই ? রয়েছে সোনা রুপো উপহার। 

মধুশ্রী-বলিস কীরে ! শ্রেয়া চটপট তাহলে ক্লিক কর pcchandraindia.com 

সৌভিক-মা,গয়না মিতুর, গিফটগুলো  কিন্তু আমার। 

শ্রেয়া-(হাসতে হাসতে ) মা, তাহলে আমার ? 

মধুশ্রী-তোমার কোন পেন্ডেন্টটা মনে ধরেছে সেটা আমি বুঝে গেছি শ্রেয়া।ওটাই হবে আমার প্রথম অনলাইন শপিং। মুখস্থ আছে পি সি চন্দ্র জুয়েলার্স-এর ওয়েবসাইট pcchandraindia.com 

তিনজন একসঙ্গে-থ্রি চিয়ার্স ফর মা ,থ্রি চিয়ার্স ফর পি সি চন্দ্র জুয়েলার্স


```