Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

স্বামীজির জন্মভিটে সম্প্রসারণের জন্য ভক্তদের কাছে আর্থিক সাহায্যের আর্জি রামকৃষ্ণ মিশনের

এই বাড়িতেই রয়েছে সেই শিব মন্দির যেখানে পুজো করার পরে ভুবনেশ্বরীদেবীর কোল আলো করে এসেছিলেন নরেন্দ্রনাথ, মায়ের আদরের বিলে। 

স্বামীজির জন্মভিটে সম্প্রসারণের জন্য ভক্তদের কাছে আর্থিক সাহায্যের আর্জি রামকৃষ্ণ মিশনের

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 7 January 2026 18:31

দ্য ওয়াল ব্যুরো : এই বাড়িতেই রয়েছে সেই শিব মন্দির যেখানে পুজো করার পরে ভুবনেশ্বরীদেবীর কোল আলো করে এসেছিলেন নরেন্দ্রনাথ, মায়ের আদরের বিলে। রয়েছে সেই আঁতুর ঘরও। এই বাড়িরই কোনও ঘরে ছেলের দুষ্টুমি সামাল দিতে পাগলপাড়া ভুবনেশ্বরী দেবী ছোট্ট নরেনের মাথায় জল ঢেলে বিলাপ করে বলতেন, "হায় আমি শিবের কাছে ছেলে চেয়েছিলাম, আর তিনি আস্ত একটা ভূতকে পাঠিয়েছেন।" 

একটু বড় হতেই এই বাড়িরই একটি ঘরে বাবার কাছে আসা বিভিন্ন জাতের মক্কেলদের জন্য রাখা আলাদা আলাদা হুঁকোগুলিতে মুখ দিয়ে কীভাবে জাত যায় দেখতে বসেছিলেন ডানপিটে নরেন। বিশ্বসভায় ভারতকে তুলে ধরা স্বামী  বিবেকানন্দের ছেলেবেলার হাজার স্মৃতি নিয়ে আজও দাঁড়িয়ে তাঁর ভিটে।  

স্বামীজীর (Swamiji) এই পৈত্রিক ভিটেতেই গড়ে উঠেছে একটি সাংস্কৃতিক চর্চা কেন্দ্র। তৈরি হয়েছে মিউজিয়ামও। স্বামীজীর আদর্শকে বাস্তবে রূপ দিতে এই চর্চাকেন্দ্রে চলছে গণিত প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ, বিভিন্ন ভাষা প্রশিক্ষণ-সহ আরও নানা কর্মকাণ্ড। কিন্তু এখন জায়গার অভাবে প্রতিমুহূর্তে বাধা পেতে হচ্ছে বলে জানান রামকৃষ্ণ মিশন বিবেকানন্দের (Ramkrishna Mission Vivekananda) পৈত্রিক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দ।  

তিনি জানান, শুধু জায়গা বাড়ানোই নয়, আশ্রমের পরিবেশ রক্ষা করাও খুব জরুরি। এই ভবন সংলগ্ন বাড়িগুলির মালিকদের অনেকেই তাঁদের সম্পত্তি মিশনের কাছে বিক্রি করে দিতে আগ্রহী। কিন্তু এর জন্য যে পরিমাণ টাকা লাগবে, বা পরবর্তীতে সেখানে নতুন ভবন তৈরির জন্য প্রয়োজনীয় অর্থও একমাত্র ভক্ত ও শুভানুধ্যায়ীরা এগিয়ে এলেই তা জোগাড় করা সম্ভব। তাঁর কথায়, "বহিরাগত কেউ আশ্রম সংলগ্ন এই সম্পত্তি কিনে নিলে তা ভবিষ্যতে আশ্রমের পরিবেশ নষ্টের কারণ হতে পারে। তাই টাকার সংস্থান হলে এখনই স্বল্পমূল্যে এই সমস্ত বাড়িগুলি কিনে সেবাকাজ জারি রাখতে চাই আমরা।"


```