
প্রতীকী ছবি: শুভ্র শর্ভিন
শেষ আপডেট: 22 October 2024 18:24
দ্য ওয়াল ব্যুরো: বছরভর পকেটে থাকবে অঢেল টাকা। সেই সঙ্গে থাকবে সংসারে শান্তি। নিজের ইচ্ছেপূরণের জন্য কারওর কাছে ধার নিতে হবে না। স্বপ্নপূরণ করা যাবে অনায়াসেই। বাস্তুশাস্ত্র মতে, একটি বিশেষ গাছ বাড়িতে লাগালে আয়ের নানা পথ খুলে যাবে। মাসের শেষেও টাকার কমতি হবে না। অর্থাৎ আয় বৃদ্ধি ও টাকা-পয়সা আসবে সংসারে।
বাড়ির জন্য শুভ ও অশুভ কিছু উদ্ভিদ রয়েছে, যেগুলি জানা খুবই প্রয়োজন। বাড়িতে ধন-সম্পদ বৃদ্ধির জন্য কোনটি সঠিক গাছ, সেটি আগে থেকে জানা থাকা দরকার। জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে, ফ্ল্যাট বা বাড়ির অন্দরে বা বাইরে এই গাছ পুঁতলে পরিবেশে সৌন্দর্য ও সতেজতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে মানসিক চাপও কমে যায়। আর হাতে টাকা থাকলে এমনিতেই মন ভাল থাকে সব সময়।
বাস্তুশাস্ত্রে এমন অনেক গাছের কথা বলা আছে, যেগুলির সঙ্গে বিভিন্ন হিন্দু দেবদেবী ও গ্রহের সঙ্গে জড়িয়ে রয়েছে। এই কারণেই রাশিফল থেকে গ্রহের দোষ দূর করতে , দুর্বল গ্রহগুলিকে শক্তি করতে গাছের পুজো ও সেবা করা হয়।
তবে বাড়িতে টাকা আনতে লজ্জাবতী গাছ বসানো যেতে পারে। এই গাছ স্পর্শকাতর হলেও অর্থ আকর্ষণের জন্য সেরা গাছ। শুধু তাই নয়, এই গাছের সঙ্গে শনিদেবের নামও জড়িত। সেই সঙ্গে বাড়িতে লজ্জাবতী গাছ থাকলে শনিদেব স্বয়ং আশীর্বাদ পাওয়া যায়।
বাস্তুশাস্ত্রে এই গাছকে অত্যন্ত শুভ গাছ বলে মনে করা হয়। যে বাড়িতে শমী গাছ বা চারা গাছ থাকে , তাদের কখনও অর্থ ও অন্নের অভাব ঘটে না। উন্নতির শিখরে থাকেন সকলে। সম্মান ও সুনাম নিয়ে বেঁচে থাকতে চাইলে এই গাছকে আজই বাড়ির বাগানে বা এক কোণে টবে জায়গা করে দিন।
যে রাশির জাতকদের উপর শনিরা সাড়ে সাতি বা ধাইয়ার দশা প্রভাব রয়েছে, সেই সব জাতকদের বাড়িতে অবশ্যই লজ্জাবতী গাছ পুঁতে রাখা উচিত। তবেই এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। জীবনে পিছনে ফিরে তাকাতে হবে না। এবার প্রশ্ন হল এই গাছ কোথায় লাগানো উচিত?
বাস্তুশাস্ত্র মতে, শনিবার লজ্জাবতীর চারা লাগাতে পারেন। এর সবচেয়ে উপযুক্ত জায়গা হল বাড়ির প্রধান দরজা বা প্রবেশ দ্বার। শমীগাছ এমনভাবে লাগাতে হবে, যাতে বাড়ি থেকে বের হওয়ার সময় এই গাছটি ডান পাশে থাকে। এছাড়া বাড়ির ছাদে, বারান্দায়, বাড়ির দক্ষিণদিকে, পূর্ব বা উত্তর-পূর্ব কোণেও লাগানো যেতে পারে।