
ফাইল চিত্র
শেষ আপডেট: 16 January 2025 19:51
দ্য ওয়াল ব্যুরো: শরীরের তিল শুধুমাত্র সৌন্দর্য বাড়ায় না, বাস্তু শাস্ত্র অনুযায়ী এটি একজন ব্যক্তির ভাগ্য, অর্থ এবং ভবিষ্যতের ইঙ্গিতও দেয়। বিশেষ করে তিল যদি গালে, কপালে বা তালুতে থাকে, তা অনেক শুভ ফলের ইঙ্গিত দেয়। তবে সব তিল শুভ নয়, কিছু তিলের অশুভ অর্থও রয়েছে। ফলে জেনে নেওয়া যাক শরীরের কোন কোন জায়গায় তিল থাকলে, আপনার জন্য শুভ। আর ভাগ্য খুলবে কোন কোন জায়গায় তিল থাকলে।
গালে তিল:
সমুদ্রবিজ্ঞানের মতে, ডান গালে তিল থাকা অত্যন্ত শুভ। এটি একজন ব্যক্তির সৌভাগ্যের লক্ষণ। ডান গালে তিল থাকলে সেই ব্যক্তি বারবার অর্থপ্রাপ্তির সুযোগ পান। অন্যদিকে, বাম গালে তিল থাকা ব্যক্তিরা বিলাসপ্রিয় ও শৌখিন প্রকৃতির হন।
কপালে তিল:
যাঁদের কপালে তিল থাকে, তাঁরা কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করেন। সমুদ্র শাস্ত্র অনুসারে, এটি সম্পদ বৃদ্ধি এবং জীবনে উন্নতির প্রতীক।
তালুতে তিল:
তালুতে তিল থাকা অত্যন্ত বিরল। যাঁদের তালুতে তিল থাকে, তাঁরা দ্রুত সাফল্য পান এবং ভাগ্য সবসময় তাঁদের পক্ষে থাকে। একইভাবে, ডান বাহুতে তিল থাকা মানে সেই ব্যক্তি ভবিষ্যতে ধন-সম্পদ লাভ করবেন। বাস্তু শাস্ত্র এবং সমুদ্র শাস্ত্রের এই ব্যাখ্যাগুলি যুগ যুগ ধরে প্রচলিত। তবে এগুলিকে বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।
বিধিবদ্ধ সতর্কীকরণ: এই সংক্রান্ত কোনও মতামত দ্য ওয়ালের নয়। দ্য ওয়াল জ্যোতিষ বা শাস্ত্র সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সঠিক সিদ্ধান্ত নিন। নিজের মতামতকে গুরুত্ব দিন।