Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কাক ডাকছে মানেই অশুভ সংকেত? আপনি ভুলও হতে পারেন

এটা কি মিথ না সত্যই এমন কিছু হয়?  

কাক ডাকছে মানেই অশুভ সংকেত? আপনি ভুলও হতে পারেন

প্রতীকী ছবি

শেষ আপডেট: 18 January 2025 20:19

দ্য ওয়াল ব্যুরো: বাড়ির আশপাশে কাক ডাকার ঘটনা কোনও অদ্ভুত বিষয় নয়। কিন্তু অনেক সময় কাক ডাকার বিষয়টি অশুভ সংকেত হিসেবে বিবেচিত হয়। অনেকেই মনে করেন, কাক ডাকছে মানে আমাদের জীবনে কোনও না কোনও পরিবর্তন অনিবার্য। কেউ মানেন, কেউ মানেন না। এটা কি মিথ না সত্যই এমন কিছু হয়?  

বাস্তু শাস্ত্র অনুযায়ী, যদি বাড়ির কোনও এক জায়গায় অনেক কাক একত্রিত হয়, তাহলে তা বিপদের লক্ষণ বলে ধরা হয়। এটি হতে পারে কোনও বড় বিপর্যয়ের পূর্বাভাস, যা আপনার বা আপনার পরিবারে ঘটতে পারে। বিশেষ করে, যদি বাড়ির ছাদে কাক ডাকে, তবে তা খারাপ সময়ের আগমনের ইঙ্গিত বলে মনে করা হয়। অনেকের মতে, কাক মৃত্যুর বার্তা নিয়ে আসে।

এছাড়া, যদি কাক কারও উপরে উড়ে এসে পড়ে, তাহলে সেটি অশুভ বলে বিবেচিত হয়। শারীরিক সমস্যা বা আর্থিক ক্ষতির ইঙ্গিত। কিন্তু যদি কাক উড়ন্ত অবস্থায় কোনও মানুষের শরীরের কোনও অংশ স্পর্শ করে, তখন সেটি শুভ লক্ষণ হিসেবে ধরা হয় এবং সামনে অর্থলাভের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হয়।

যদি কাক কোনও পাত্র থেকে জল পান করে, বা খাবার নিয়ে উড়ে যায়, তাহলে এটি অর্থপ্রাপ্তির লক্ষণ হিসেবে ধরা হয়। দুপুরবেলায় উত্তর বা পূর্ব দিকে কাকের ডাক শোনা শুভ মনে করা হয়।

তবে, অনেকের মতে, যদি কাক বাড়ির কাছাকাছি এসে ডাকতে থাকে, তাহলে সেই দিন কোনও না কোনও খারাপ ঘটনা ঘটে। বিষ্ণুপুরাণ অনুযায়ী, কাককে পূর্বপুরুষের প্রতীক হিসেবে দেখা হয়, যারা নিজেদের উপস্থিতি কাকের মাধ্যমে বোঝায়। অতএব, যদি কাক বাড়িতে আসে, তখন তাকে তাড়ানো উচিত নয়, বরং তাকে কিছু খাওয়াতে পারেন। 


```