Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

অম্বুবাচীতে একদিন স্বামী-স্ত্রী উপবাস করলে সম্পর্ক দৃঢ় হয়, আর কী কী মেনে চলা ভাল এই সময়ে?

হিন্দু শাস্ত্র মতে, আষাঢ়ের সাত তারিখে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদ শেষ হলে দেবী রজস্বলা হন এবং মানবীর মতোই তিনি তিন দিন ঋতুমতী থাকেন।

অম্বুবাচীতে একদিন স্বামী-স্ত্রী উপবাস করলে সম্পর্ক দৃঢ় হয়, আর কী কী মেনে চলা ভাল এই সময়ে?

অম্বুবাচী মেলা।

শেষ আপডেট: 20 June 2025 16:14

সোমা লাহিড়ী

প্রতি বছর আষাঢ় মাসের সাত তারিখ থেকে শুরু হয় অম্বুবাচী। কিন্তু একই দিনে কেন পড়ে এই তিথি? আসলে হিন্দু শাস্ত্র মতে, আষাঢ়ের সাত তারিখে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদ শেষ হলে দেবী রজস্বলা হন এবং মানবীর মতোই তিনি তিন দিন ঋতুমতী থাকেন। তাই তিন দিন পর অম্বুবাচীর নিবৃত্তি হয়। এই সময়টাই অম্বুবাচী।

এ বছর আষাঢ়ের সাত তারিখ ২২ জুন, রবিবার। এই দিন দুপুর ২টো ৫৬ মিনিট ৩ সেকেন্ডে পড়ছে অম্বুবাচী। আর অম্বুবাচীর নিবৃত্তি হচ্ছে ২৫ জুন, বুধবার, রাত ৩টে ১৯ মিনিট ১৭ সেকেন্ডে। এই সময় কী করা উচিত, কী করা উচিত নয়, পরামর্শ দিলেন শাস্ত্রজ্ঞ শিবশঙ্কর ভারতী ও জ্যোতিষী কিংবদন্তি গৌতম।

অম্বুবাচীতে নিত্যপুজোয় কী নিয়ম পালনীয়?

  • শাস্ত্রমতে সংসারী মানুষকে অম্বুবাচীর তিন দিন সাবধানে থাকতে হবে এবং কিছু নিয়ম মেনে চলতে হবে। বিশেষ করে বাড়ির পুজোর ব্যাপারে। 
  • এই সময় বাড়িতে কোনও শুভ কাজ করা উচিত নয়।পঞ্জিকায় দিন থাকলেও বিয়ে, পৈতে, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, বৃক্ষরোপণ না করাই ভাল।
  • বাড়ির ঠাকুরের সিংহাসনে বা আসনে যেসব দেবী (কালী, দুর্গা, চণ্ডী, লক্ষ্মী, সরস্বতী) মূর্তি বা ছবি বা পট আছে তা এই তিনদিন লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে।
  • দেবী পুজোয় কোনও মন্ত্রপাঠ বা ব্রতকথা পড়া যাবে না। শুধু ধূপধুনো দেখিয়ে ভোগ নিবেদন করতে হবে।
  • বাড়ির দেবতার আসনে গণেশ, মহাদেব, নারায়ণ, হনুমানজির মূর্তি বা ছবি থাকলে পুজো ও মন্ত্রপাঠে বাধা নেই। গুরুর ইষ্টমন্ত্রও জপ করতে পারেন।
  • অম্বুবাচী শেষ হলে দেবীমূর্তির লাল বস্ত্রের আবরণ খুলে দিতে হবে। মূর্তি বা ছবিকে স্নান করিয়ে নতুন আসনে বসিয়ে মন্ত্রপাঠ করে পুজো শুরু করতে হবে।
  • অম্বুবাচীতে মন্দিরেও দেবীর মুখ আবৃত থাকে। এই সময় বাড়ির কারও নামে সংকল্প করে পুজো দিতে নেই।  

অম্বুবাচীতে কী করলে সংসারের মঙ্গল হয়?

  • অম্বুবাচীর তিন দিনের মধ্যে যে কোনও একদিন স্বামী স্ত্রী একসঙ্গে উপোস করলে দু'জনের সম্পর্ক দৃঢ় হয়, সংসারে শান্তি-সমৃদ্ধি আসে। সারাদিন উপোস করা সম্ভব না হলে ফল মিষ্টি সরবত খেতে পারেন।
  • অম্বুবাচীর সময় সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে কাজ শুরু করতে হবে। রাতের বাসি পোশাক পরে থাকা ঠিক নয়।
  • অম্বুবাচীর সময়ে সাধ্য মতো গরীব মানুষকে দান করলে সংসারে সমৃদ্ধি আসে।
  • এই তিনদিন কুমারী মেয়েদের তাদের পছন্দের খাবার খাওয়ালে সন্তানের সমস্যা দূর হয়।
  • বাড়িতে তুলসীগাছ থাকলে তার গোড়াতে মাটি ডিয়ে একটু উঁচু করে দিন। কর্মক্ষেত্রে উন্নতি হবে।
  • অম্বুবাচী তিথি শেষ হলে পরের দিন সকালে সদর দরজায় লাল সুতো বেঁধে কামাখ্যা দেবীর কাছে আশীর্বাদ প্রার্থনা করুন। সংসারের সব বিপদ কেটে যাবে।

```