Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

দেশভাগ নিয়ে লেখা বাংলা কবিতার প্রথম ইংরেজি অনুবাদ সংকলন, প্রকাশিত ‘দ্য লস্ট পেনড্যান্ট’

দেশভাগ নিয়ে লেখা বাংলা কবিতার ইংরেজি অনুবাদ সংকলন ‘দ্য লস্ট পেনড্যান্ট’ প্রকাশ পেল দিল্লির ইথোস লিটারারি ফেস্টিভ্যালে। অনুবাদ করেছেন অংশুমান কর-সহ ছ'জন কবি।

দেশভাগ নিয়ে লেখা বাংলা কবিতার প্রথম ইংরেজি অনুবাদ সংকলন, প্রকাশিত ‘দ্য লস্ট পেনড্যান্ট’

প্রকাশিত ‘দ্য লস্ট পেনড্যান্ট’।

শেষ আপডেট: 9 June 2025 11:27

দ্য ওয়াল ব্যুরো: বাংলা ভাষায় দেশভাগ নিয়ে লেখা কবিতার সংখ্যা অগণিত। সেই কবিতাগুলিই এবার নতুন জীবন পেল, ইংরেজি অনুবাদে। অধ্যাপক ও সাহিত্য সম্পাদক অংশুমান করের উদ্যোগে প্রকাশিত হল ‘দ্য লস্ট পেনড্যান্ট’। এই অনন্য সংকলনে স্থান পেয়েছে দেশভাগকে ঘিরে রচিত উল্লেখযোগ্য বাংলা কবিতার ইংরেজি অনুবাদ।

দিল্লিতে অনুষ্ঠিত ইথোস লিটারারি ফেস্টিভ্যালে, শনিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় সংকলনটি। বইটি প্রকাশ করেছে ‘হাওয়াকল’ প্রকাশনী।

এই গ্রন্থে কবিতা নির্বাচনের দায়িত্বে ছিলেন সম্পাদক অংশুমান কর নিজেই। অনুবাদ করেছেন সংযুক্তা দাশগুপ্ত, মন্দাক্রান্তা সেন, রাজর্ষি পত্রনবিশ, হিমালয় জানা, শৌভ চট্টোপাধ্যায় এবং সম্পাদক নিজে।

‘দ্য লস্ট পেনড্যান্ট’-এ অন্তর্ভুক্ত কবিতাগুলোর মধ্যে রয়েছে সেইসব কবিদের লেখা, যারা দেশভাগের যন্ত্রণা প্রত্যক্ষ করেছেন এবং ভোগ করেছেন। আবার রয়েছে এমন কবিদের কবিতাও, যারা দেশভাগ প্রত্যক্ষ করলেও সরাসরি ভুক্তভোগী ছিলেন না, তবু দেশভাগের অভিঘাত তাদের সৃজনেও ছাপ ফেলেছে।

সংকলনে একদিকে যেমন রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ, তারাপদ রায়ের মতো কবিদের লেখা, তেমনই স্থান পেয়েছে বিষ্ণু দে, সুভাষ মুখোপাধ্যায় এবং শক্তি চট্টোপাধ্যায়ের মতো বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গির কবিদের দেশভাগ-কেন্দ্রিক রচনা।

Poetry on Partition

এই গ্রন্থের অন্যতম আকর্ষণ, ঋত্বিক ঘটক এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের দেশভাগ নিয়ে লেখা দুটি দুর্লভ কবিতা। বাংলা সাহিত্যে ও চলচ্চিত্রে দেশভাগের চিত্রায়নে যাদের অবদান অনস্বীকার্য, সেই দুই মনীষীর কবিতা একত্রে অনুদিত হয়েছে এই সংকলনে,যা পাঠকদের কাছে বিশেষ মূল্যবান হয়ে উঠবে।

শুধু পশ্চিমবঙ্গের কবিদের রচনাতেই সীমাবদ্ধ থাকেনি এই সংকলন। এতে অন্তর্ভুক্ত হয়েছে অসম, ত্রিপুরা এবং বাংলাদেশের বিভিন্ন কবির দেশভাগবিষয়ক কবিতাও। সংকলনে দেখা যাবে জসিমউদ্দীন, শামসুর রহমান, মহাদেব সাহা, শক্তিপদ ব্রহ্মচারী এবং পীযূষ রাউতের মতো কবিদের লেখা—যাঁরা প্রতিটি পঙক্তিতে দেশভাগের ব্যথা ও ইতিহাসকে জীবন্ত করে তুলেছেন।

গ্রন্থের ভূমিকায় সম্পাদক অংশুমান কর উল্লেখ করেছেন, 'যেভাবে স্মৃতিকথা বা মৌখিক ইতিহাস আমাদের অতীতের এক বিকল্প দলিল হয়ে ওঠে, সেভাবেই কবিতাকেও ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ও আবেগঘন শাখা হিসেবে বিবেচনা করা দরকার। কবিতা শুধু তথ্য জানায় না, তা ইতিহাসের হৃদয়টাকে স্পর্শ করে।'

Poetry on Partition

তাঁর কথায়, 'এই সংকলন এক অর্থে সেই প্রচেষ্টাই। কবিতার মাধ্যমে দেশভাগের যন্ত্রণা, তীব্র শোক ও দীর্ঘস্থায়ী প্রভাবকে ইতিহাসের মতো করেই নথিভুক্ত করার চেষ্টা।'

সম্পাদক জানিয়েছেন, ‘দ্য লস্ট পেনড্যান্ট’ হল এই প্রকল্পের প্রথম খণ্ড। পরিকল্পনা অনুযায়ী, দেশভাগ নিয়ে লেখা বাংলা কবিতার ইংরেজি অনুবাদ তিনটি খণ্ডে প্রকাশ পাবে। প্রতিটি খণ্ডে থাকবে কবিতা, ইতিহাস এবং স্মৃতির সম্মিলিত প্রকাশ।


```